ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

ছিলেন সিনেমার জুটি এবার নাটকেও

বিনোদন প্রতিবেদক 

বিনোদন প্রতিবেদক 

জুলাই ১৩, ২০২২, ০২:০৭ এএম

ছিলেন সিনেমার জুটি এবার নাটকেও

গত ৩ জুন মুক্তি পেয়েছিল ‘আগামীকাল’ সিনেমা। সেই সিনেমায় নায়ক-নায়িকা ছিলেন ইমন ও সূচনা আজাদ। সেই সিনেমার জুটি এবার আসছেন ছোটপর্দায়।  তারা অভিনয় করেছেন ঈদ নাটক ‘বাকি ম্যান’-এ। একসঙ্গে বড়পর্দার পর ছোটপর্দার কাজটি নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করলেন সূচনা আজাদ। 

একসঙ্গে ‘আগামীকাল’, ‘কানামাছি’সহ সূচনা আজাদ তিনটি সিনেমায় নায়ক হিসেবে পেয়েছেন ইমনকে। দীর্ঘদিনের কাজের সহকর্মী হওয়া তাদের মধ্যে বোঝাপড়া ভালো। এবার শুটিংয়ের সময় সিনেমা নাকি নাটক, কখনো সেটা বুঝতেই পারেননি। কারণ, এই নাটকের গল্পও সিনেমাটিক। 

সূচনা বলেন, ‘ইমন ভাই যেমন ভালো মানুষ, তেমনি ভালো অভিনেতা। আমাদের এই নাটকে তার অভিনয় দেখে মুদ্ধ হয়েছে। ঢাকাইয়া ভাষায় এত সুন্দর অভিনয় করেছেন, যেটা আমি আগে খুবই কম দেখেছি। আমাদের আগে থেকে একসঙ্গে অভিনয় করার কারণে কমফোর্ট জোন ছিল। 

পরপর তিনটি সিনেমার কাজ করার কারণে এবার নাটকটিতে অভিনয়ের অভিজ্ঞতাও দারুণ। নাটকটিতে আমাকে রাগী ও ঝগড়াটে মেয়ের চরিত্রে দর্শক দেখবেন। গল্পটি দর্শকদের ভালো লাগবে।’

ইমন ও সূচনা অভিনীত তিনটি সিনেমাই পরিচালনা করেছেন অঞ্জন আইচ। এবার এই পরিচালক এ জুটিকে নিয়েই নাটকটি বানিয়েছেন। 

তিনি বলেন, ‘আমার সঙ্গে ইমনের কাজের জায়গায় বোঝাপড়া ভালো। আমরা আগে সিনেমা করেছি। এবার নাটকটি বানানোর সময় মনে হলে হলো গল্পের জন্য ইমনকে দরকার। সেই জায়গা থেকে সিনেমার জুটিকেই নাটকে নিয়ে আসা। এতে দর্শক কাজে একধরনের ভ্যারিয়েশন দেখতে পাবে। গল্পের জন্য তাঁরা উভয়েই মানানসই। নাটকটির গল্পও মজার।’

‘বাকি ম্যান’ নাটকটি রচনার পাশাপাশি পরিচালনা করেছেন অঞ্জন আইচ। নাটকটিতে তুলে ধরে হয়েছেন তরুণ এক বাকিখোরের গল্প, যে বিভিন্ন দোকান থেকে বাকিতে জিনিসপত্র কেনে। 

এটাকে কেন্দ্র করেই ঘটতে থাকে মজার মজার ঘটনা। মানবিকভাবে যার পরিসমাপ্তি ঘটে। নাটকটি আজ রাত ৮টায় একুশে টেলিভিশনে প্রচার করা হবে। ইমন ও সূচনা অভিনীত ‘এসেছিলাম’ নামে আরেকটি নাটকটি আজ রাত ৮টায় একুশে টিভিতে প্রচার হবে।

Link copied!