ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

উচ্ছ্বসিত পূজা

বিনোদন প্রতিবেদক

বিনোদন প্রতিবেদক

জুলাই ১৬, ২০২২, ০১:৪৭ এএম

উচ্ছ্বসিত পূজা

এবারের কোরবানি ঈদ উপলক্ষে মুক্তি পেয়েছে চিত্রনায়িকা পূজা চেরি অভিনীত সিনেমা ‘সাইকো’। অনন্য মামুন পরিচালিত এই সিনেমায় তার বিপরীতে আছেন জিয়াউল রোশান। 

সিনেমাটি হল পেয়েছে ১৭টি। ছবিটি নিয়ে আওয়াজ কম থাকলেও এখানে পূজা-রোশনের রসায়ন দর্শক লুফে নিচ্ছে। রোজার ঈদে দুটি সিনেমার পর কোরবানি ঈদেও পূজা অভিনীত সিনেমা মুক্তি পাওয়ায় দারুণ উচ্ছ্বসিত পূজা। 

এই নায়িকা বলেন, কিছু কিছু অনুভূতি আছে, যা ভাষায় প্রকাশ করা যায় না। পরপর দুটি ঈদে নিজের সিনেমা আসা সত্যিই ভালো লাগার। কোরবানি ঈদে মানুষ নানা কাজে ব্যস্ত থাকে। তারপরও যে ৭০-৮০ শতাংশ মানুষ সিনেমা দেখতে আসছে, সেটা অনেক বড় বিষয়। আমার মনে হয় এখনকার দর্শকদের রুচি পরিবর্তন হয়েছে। তারা ভালো গল্প, লোকেশন, কাস্টিং দেখতে চায়।

‘সাইকো’ সিনেমায় তার সবই আছে। সিনেমায় একটি মেসেজ দেয়ারও চেষ্টা করা হয়েছে বলে জানান পূজা। দর্শক প্রতিক্রিয়ায় অনেকেই সিনেমাটিকে বেশ ভালোই বলেছেন— এমন উল্লেখ করে এই নায়িকা বলেন, সিনেমাটি ২০১৯ সালে করেছিলাম। এখন দেখে ভালো লেগেছে। তবে মনে হয়েছে, আরও বেটার হতে পারত। আমরা দর্শকদের জন্য কাজ করি, দর্শকের ভালো লাগছে সিনেমাটি, সেটাই আনন্দের। আশা করব, পরবর্তী সব ঈদে যেন আমার একটি করে সিনেমা আসে। এদিকে, এই সিনেমা মুক্তির আগে প্রচারে নীরব থাকলেও মুক্তির পর সরব রয়েছেন পূজা। 

উল্লেখ্য, ‘সাইকো’ সিনেমাটি প্রযোজনা করছেন সেলিব্রেটি প্রডাকশন। রোশান-পূজা ছাড়াও অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, রোজি সিদ্দিকী প্রমুখ। বাংলাদেশ ছাড়াও শুটিং হয়েছে নেপালে।
 

Link copied!