ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

নায়িকা তানহার বাসায় চুরি

মো. মাসুম বিল্লাহ

জুলাই ২০, ২০২২, ০২:১৯ এএম

নায়িকা তানহার বাসায় চুরি

ঢাকাই সিনেমার নায়িকা তানহা মৌমাছির বাসা থেকে তার ব্যবহূত হীরার গহনা ও দামি ঘড়িসহ প্রায় ১৫ লাখ টাকা মূল্যের জিনিস চুরি হয়ে গেছে। সোমবার (১৮ জুলাই) সন্ধ্যায় তার শোবার ঘরের দরজা ভেঙে এই চুরি করা হয়েছে। 

এই নায়িকার বাবা জয়নাল আবেদীন জিনু মণ্ডল জয়পুরহাটের পাঁচবিবি পৌরসভা নির্বাচনে কাউন্সিলর প্রার্থী। বাবার জন্য ভোট চাইতে বর্তমানে তিনি তার গ্রামের বাড়িতে রয়েছেন। আর সেখানেই এই চুরির ঘটনা ঘটেছে। এরই মধ্যে চুরির বিষয়টি পুলিশকে জানানো হয়েছে বলে জানিয়েছেন তানহা মৌমাছি। 

গণমাধ্যমকে তানহা মৌমাছি বলেন, ‘আমি আমার রুম থেকে কিছু সময়ের মধ্যে বাড়ির ছাদে গিয়েছিলাম। দুই ঘণ্টার মধ্যে এই চুরি হয়েছে। যারা এই চুরির ঘটনা ঘটিয়েছে, মনে হচ্ছে তারা আমাদের পরিচিতদেরই কেউ। একদিকে বাবার নির্বাচন, অন্যদিকে এই চুরি ঘটনা। বড় ধরনের ধাক্কা খেলাম।’

তিনি আরও যোগ করেন, ‘গয়নার জন্য আমার দুঃখ নেই। কিন্তু আমার একটি মূল্যবান লাকি আংটি নিয়ে গেছে ওরা। যেটি আমি ১৩ বছর ধরে যত্ন করে রেখেছিলাম। এটা আমার কাছে অনেক মূল্যবান।’

Link copied!