ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

গ্লোবাল ইয়ুথ লিডারশিপ অ্যাওয়ার্ডে ভূষিত শাকিলা পারভীন

বিনোদন প্রতিবেদক

বিনোদন প্রতিবেদক

জুলাই ৩০, ২০২২, ০১:৫১ এএম

গ্লোবাল ইয়ুথ লিডারশিপ অ্যাওয়ার্ডে ভূষিত শাকিলা পারভীন

শাকিলা পারভীন— এ প্রজন্মের দর্শকপ্রিয় মডেল (মূলত মিউজিক ভিডিও), অভিনেত্রী (নাটক, সিনেমা)। মাহাদী সুলতানের গাওয়া ‘তোর মন পাড়ায়’ গানে মডেল হিসেবে প্রথম আলোচনায় আসেন তিনি। এই গানটি এখন পর্যন্ত ইউটিউবে উপভোগ করেছেন ১২ কোটিরও বেশি ভিউয়ার্স।

এরপরও শাকিলা আরও বহু গানের মিউজিক ভিডিওতে মডেল হিসেবে কাজ করেছেন। অভিনয় করেছেন নাটকে এবং সিনেমাতেও। এ প্রজন্মের একজন তরুণ অভিনেত্রী হিসেবে শাকিলা পারভীন সম্প্রতি থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত ‘ গ্লোবাল ইয়ুথ লিডারশিপ সামিট অ্যান্ড অ্যাওয়ার্ড ২০২২’-এ ভূষিত হয়েছেন।

মূলত গেল ২৪ ও ২৫ জুন এই অ্যাওয়ার্ড অনুষ্ঠান সম্পন্ন হয়। আর চলতি সপ্তাহে সেখান থেকে শাকিলা পারভীনের হাতে সেই অ্যাওয়ার্ড এসে পৌঁছায়। যে সময় ব্যাংককে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়, সে সময় শাকিলা পারভীন ঈদের কাজ নিয়ে অনেক ব্যস্ত ছিলেন। যে কারণে তিনি এ অনুষ্ঠানে অংশগ্রহণ করতে

পারেননি। এই অ্যাওয়ার্ডপ্রাপ্তি প্রসঙ্গে শাকিলা পারভীন বলেন, ‘বাংলাদেশের একজন তরুণ শিল্পী হিসেবে আমি এই সম্মাননায় ভূষিত হয়েছি আরও ভালো ভালো কাজ করার অনুপ্রেরণা হিসেবে।

অনুষ্ঠানে আরও অনেক দেশের তরুণ শিল্পী সম্মাননাপ্রাপ্ত হয়েছেন। মূলত এ প্রজন্মের যারা ভালো করছেন, তাদের অনুপ্রাণিত করা হয়েছে। আমি এই সম্মাননাপ্রপ্তিতে ভীষণ গর্ববোধ করছি একজন বাংলাদেশি তরুণ শিল্পী হিসেবে। অনুষ্ঠানের আয়োজকদের প্রতি আন্তরিক ধন্যবাদ, ভালোবাসা।

এই সম্মাননা কাজের প্রতি দায়িত্ববোধ আরও বাড়িয়ে দিল। ধন্যবাদ আমার সব কাজের সাথে সম্পৃক্ত প্রযোজক, পরিচালক, সহশিল্পী, ক্যামেরাম্যানসহ সবাইকে।

ধন্যবাদ সব সাংবাদিকদের প্রতি আমার কাজগুলো বিশেষভাবে পাঠকের কাছে, দর্শকের কাছে পৌঁছে দেয়ার জন্য। আন্তরিক ভালোবাসা আমার মা-বাবাসহ পুরো পরিবারের প্রতি।’

শাকিলা পারভীন  অভিনয় করেছেন দীপংকর দীপনের ‘অপারেশন সুন্দরবন’ সিনেমায়। তবে সিনেমাতে তিনি প্রথম অভিনয় করেছেন জসীম উদ্দিনের ‘কলিজায় দাগ লেগেছে’ সিনেমায়। শাকিলা অভিনীত নাটক ‘অন্তরজুড়ে’, ‘এক্স যখন কাজের মেয়ে’, ‘ব্যাকআপ বয়ফ্রে’, ‘স্টুপিড কাপল’ রয়েছে প্রচারের অপেক্ষায়।

আকাশ রঞ্জনের ‘বউ শ্বাশুড়ির যুদ্ধ’ নাটকে অভিনয় করছেন। প্রচারের অপেক্ষায় রয়েছে তার অভিনীত ধারাবাহিক ‘ফার্মগেট’। শাকিলা পারভীন এরইমধ্যে বেলাল খান ও লোপা হোসেইনের ‘সুবহানাল্লাহ’ গানেও মডেল হিসেবে কাজ করেছেন।

Link copied!