ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

৫০০ পর্বের মাইলফলকে ‘মাশরাফি জুনিয়র’

বিনোদন প্রতিবেদক

বিনোদন প্রতিবেদক

আগস্ট ২, ২০২২, ০২:৩০ এএম

৫০০ পর্বের মাইলফলকে ‘মাশরাফি জুনিয়র’

শহর থেকে গ্রামে, দেশে-বিদেশে, ছোট-বড় সব বয়স ও শ্রেণি-পেশার মানুষের কাছে এখন সমানভাবে জনপ্রিয় দীপ্ত টিভির ধারাবাহিক নাটক ‘মাশরাফি জুনিয়র’।

আজ মঙ্গলবার ‘৫০০তম’ পর্বের মাইলফলক স্পর্শ করার অপেক্ষায় থাকা ‘মাশরাফি জুনিয়র’ তার দর্শকদের ভালোবাসা সাথে নিয়ে হাঁটতে চায় হাজার কিংবা তারও বেশি পর্বের পথ! ‘সব বাধা ডিঙিয়ে এক অসম্ভব স্বপ্ন ছোঁয়ার গল্প’ বলে যাওয়া নাটকটি শুরু হয় প্রত্যন্ত এক গ্রাম থেকে— যেখানে মায়া আর ভালোবাসায় জড়িয়ে ছিল দুই ভাইবোন মণি আর মন্ডা।

ক্রিকেটপাগল মন্ডার খেলা দেখে মণির মাঝেও জন্মে খেলা আর ‘মাশরাফি’র জন্য আবেগ, ভালোবাসা। গ্রামের চেয়ারম্যানের সাথে দ্বন্দ্বে একসময় মন্ডা হারিয়ে গেলে ভাইকে খুঁজতে শহরে আসে মণি, কাজ নেয় সাদিক খানের বাড়িতে।

এখানেও মণি সাহচর্য পায় বন্ধু আয়ান আর মমতাময়ী মা রুনার। আয়ানের সাথে মেয়ে হয়েও ছেলের বেশ ধরে মণি ক্রিকেট খেলে সুনাম কুড়ায় ‘মাশরাফি জুনিয়র’ নামে। অনেক চড়াই-উৎরাই পেরিয়ে ভাইকে খুঁজে পেয়েও আবার হারিয়ে ফেলে মণি।

ভাইকে দেয়া কথা রাখতে ক্লাব থেকে একাডেমি আর একাডেমি থেকে বয়সভিত্তিক দলে খেলে জাতীয় পর্যায়ে যেতে চায় মণি। ছেলে সেজে খেলতে খেলতে হাঁপিয়ে ওঠা মণি আর কতদিন পরিচয় লুকিয়ে রাখবে! সে কি ভাইকে দেয়া কথা রাখতে পারবে? ক্রিকেট নিয়ে তার যে স্বপ্নের শুরু, সেটা কি পূরণ হবে?

এমন অনেক প্রশ্নের উত্তর মিলবে নাটকের সামনের পর্বগুলোতে। আহমেদ খান হীরকের গল্পে ‘মাশরাফি জুনিয়র’-এর চিত্রনাট্য করেছেন আসফিদুল হক আর সংলাপ লিখেছেন মো. মারুফ হাসান।

সাজ্জাদ সুমনের পরিচালনায় এই ধারাবাহিকের লাইন প্রডিউসার হিসেবে আছেন কিশোর খন্দকার। অভিনয় দিয়ে এরই মধ্যে দর্শকদের মন জয় করেছে ‘মণি’ আর ‘আয়ান’ চরিত্রে অভিনয় করা সাফানা নমনি ও হামিম।

এছাড়াও নাটকে আরও অভিনয় করেছেন শতাব্দী ওয়াদুদ, গোলাম ফরিদা ছন্দা, চিত্রলেখা গুহ, ডা. এজাজ, ফজলুর রহমান বাবু, রুনা খান, লুৎফর রহমান জর্জ, মাইমুনা ফেরদৌস মম, তিনু করিমসহ আরও অনেকে। প্রতিদিন রাত ৮টা ৩০ মিনিটে দীপ্ত টিভিতে প্রচারের পরপরই নাটকটি দেখা যাচ্ছে দীপ্ত ইউটিউব ও ফেসবুকে।
 

Link copied!