ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

অক্টোবরে নতুন রূপে মিম-রাজ

বিনোদন প্রতিবেদক

বিনোদন প্রতিবেদক

আগস্ট ১৬, ২০২২, ০২:০৮ এএম

অক্টোবরে নতুন রূপে মিম-রাজ

গত কোরবানির ঈদে মুক্তি পাওয়া সিনেমা ‘পরাণ’। দেশের সিনেমায় নতুন মাইলফলক তৈরি করেছে এটি। মুক্তির এক মাস পেরিয়ে এখনো সাফল্যের সঙ্গে প্রদর্শিত হচ্ছে। শুধু দেশ নয়, দেশের বাইরেও সিনেমাটির শো হাউসফুল হচ্ছে।

দর্শক মাতানো এই সিনেমার মূল আকর্ষণ শরিফুল রাজ ও বিদ্যা সিনহা মিম। সিনে সমালোচকদের মতে, রাজ যেমন দুর্দান্ত অভিনয় করেছেন, অন্যদিকে মিমও দিয়েছেন তার ক্যারিয়ারের সেরা আউটপুট।

সফল এই জুটি আরও একবার আসছে বড়পর্দায়। আগামী অক্টোবরেই মুক্তি পাচ্ছে রাজ-মিমের নতুন সিনেমা। এর নাম ‘দামাল’। স্বাধীন বাংলা ফুটবল দলকে ঘিরে এগিয়েছে সিনেমাটির গল্প। এই সিনেমাও নির্মাণ করেছেন ‘পরাণ’-এর কারিগর রায়হান রাফী।

নির্মাতা জানান, আগামী ২৮ অক্টোবর ‘দামাল’ মুক্তি পাবে। এরই মধ্যে চলচ্চিত্র সেন্সর বোর্ড থেকে ছাড়পত্র পেয়েছে সিনেমাটি। এতে রাজ ও মিম ছাড়াও আছেন সিয়াম আহমেদ, সুমিত, রাশেদ অপু, সাঈদ বাবু, শাহনাজ সুমি, বৃষ্টি, অথৈ, পূজা প্রমুখ।

মুক্তিযুদ্ধের এই প্রেক্ষাপট এর আগে সিনেমায় উঠে আসেনি। সেদিক থেকে ‘দামাল’কে নিজের স্বপ্নের সিনেমা মনে করছেন রাফী। তাই এখানে চেষ্টার ত্রুটি রাখেননি নির্মাতা।

সিনেমাটির গল্প লিখেছেন শিশু সাহিত্যিক ও ইমপ্রেস টেলিফিল্মের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর। যৌথভাবে চিত্রনাট্য সাজিয়েছেন রায়হান রাফী ও নাজিম উদ দৌলা।
 

Link copied!