ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

সাংবাদিকতা বিষয় নিয়ে পড়ছেন দীঘি

বিনোদন প্রতিবেদক

বিনোদন প্রতিবেদক

আগস্ট ১৭, ২০২২, ০১:৪৮ এএম

সাংবাদিকতা বিষয় নিয়ে পড়ছেন দীঘি

শিশুশিল্পী হিসেবে দেশজুড়ে জনপ্রিয়তা পেয়েছিলেন। তার পুরো নাম প্রার্থনা ফারদিন দীঘি। বলা চলে, দেশের সিনেমায় তার মতো সাফল্য কোনো শিশুশিল্পীই পাননি। সেই দীঘি এখন পুরোদস্তুর নায়িকা। এরই মধ্যে বড়পর্দায় তার নায়িকাযাত্রা হয়ে গেছে। অভিনয়ের পাশাপাশি পড়াশোনাটাও চালিয়ে যাচ্ছেন দীঘি। কলেজ পাস করা দীঘি এবার ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের (ইউল্যাব) মিডিয়া স্টাডিজ ও জার্নালিজম বিভাগে ভর্তি হয়েছেন।

গতকাল মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নায়িকা নিজেই তথ্যটি জানান। বিশ্ববিদ্যালয়ের ভর্তির খবর জানার পর শুভাকাঙ্ক্ষীরা এ নায়িকাকে শুভেচ্ছায় ভাসিয়েছেন।

মিডিয়া স্টাডিজ ও সাংবাদিকতা বিভাগে ভর্তির বিষয়ে দীঘি বলেন, ‘আমি ফিল্ম রিলেটেড আরও জ্ঞান নিতে চাই। আর টুকটাক লেখালেখিও পছন্দ করি। সব মিলিয়ে মনে হয়েছে মিডিয়া স্টাডিজ ও জার্নালিজম বিভাগ আমার জন্য ভালো হবে।’ এর আগে রাজধানীর স্ট্যামফোর্ড কলেজের বিজ্ঞান বিভাগ থেকে এইচএসসি সম্পন্ন করেন দীঘি।

প্রসঙ্গত, পূর্ণাঙ্গ নায়িকা হিসেবে গত বছর দীঘির অভিষেক হয়। তার প্রথম সিনেমা ‘তুমি আছো তুমি নেই’। এরপর তাকে দেখা গেছে ‘টুঙ্গিপাড়ার মিয়াভাই’ সিনেমায়। কিছুদিন আগে ওটিটিতে তার অভিষেক হয়েছে ‘শেষ চিঠি’ নামের একটি ওয়েব ফিল্মের মাধ্যমে। যেখানে তার নায়ক ইয়াশ রোহান। এতে দীঘির অভিনয় প্রশংসিত হয়েছে।
 

Link copied!