ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

অ্যান্ড্রু কিশোরের প্রতি চম্পা বণিকের শ্রদ্ধাঞ্জলি

বিনোদন প্রতিবেদক

বিনোদন প্রতিবেদক

আগস্ট ৩০, ২০২২, ০৩:৪০ এএম

অ্যান্ড্রু কিশোরের প্রতি চম্পা বণিকের শ্রদ্ধাঞ্জলি

ছোটবেলা থেকেই এ প্রজন্মের সংগীতশিল্পী চম্পা বণিকের প্রিয় শিল্পী প্রয়াত অ্যান্ড্রু কিশোর। মঞ্চে প্রায়ই এখন শ্রোতা-দর্শকের অনুরোধে অ্যান্ড্রু কিশোরের গান গাইতে হয়।  তাই বরেণ্য এই সংগীতশিল্পীর প্রতি শ্রদ্ধা জানিয়ে তার গাওয়া একটি গান নতুন করে গেয়েছেন চম্পা বণিক।

অ্যান্ড্রু কিশোরের গাওয়া জনপ্রিয় গান ‘জীবনের গল্পটা’ গানটি নতুন করে গেয়েছেন তিনি। গানের কথা অরনি ইয়াসমিনের, সুর-সংগীত করেছেন অশোক পাল। এরই মধ্যে গানটি ইউটিউবে প্রকাশিত হয়েছে। নতুন করে গানটির সংগীতায়োজন করেছেন অশোক পাল।

চম্পা বণিক বলেন, ‘শ্রদ্ধেয় অ্যান্ড্রু কিশোর দাদা আমাদের দেশের গর্ব, আমাদের সংগীতাঙ্গনের গর্ব। তিনি ছিলেন এই দেশের প্লে-ব্যাক সম্রাট। সিনেমার গানের রাজা ছিলেন তিনি। তার মতো সিনেমার গানে এত জনপ্রিয়তা আর কেউ অর্জন করতে পারেননি। এ দেশের কোটি কোটি মানুষের ভালোবাসায় সিক্ত হয়েছিলেন তিনি। এখনো দর্শক গানে গানে তাকে মনে রেখেছে। আমার ভীষণ প্রিয় শিল্পী তিনি।

তার প্রতি শ্রদ্ধাঞ্জলি জানিয়েই গানটি আমি নতুন করে গেয়েছি। এ ক্ষেত্রে আমাকে সাহস জুগিয়েছেন এই গানের সুরকার শ্রদ্ধেয় অশোক পাল দাদা। আমি গানটি গাইবার চেষ্টা করেছি। কেমন গেয়েছি জানি না। আমি ভীষণভাবে কৃতজ্ঞ অশোক পাল দাদার কাছে, কারণ তার জন্যই এমন একটি গান গাইবার সুযোগ হয়েছে আমার।’

২০ বছরেরও বেশি সময় ধরে বাংলাদেশ বেতারে নজরুল সংগীত ও আধুনিক গানের শিল্পী হিসেবে তালিকাভুক্ত চম্পা বণিক। গতকাল তিনি খালেদ বুলবুলের লেখা ও অশোক পালের সুর-সংগীতে ‘রাত্রির শেষে অবশেষে সূর্যটা উঠলো হেসে’ গানটি গেয়েছেন। গানটি বেতারেই প্রচার হবে। বেতারে এমন অসংখ্য গান গেয়েছেন চম্পা বণিক।

এরইমধ্যে চম্পার গাওয়া ‘আজ পাঁচটা ফুল ফুটেছে’ গানটিও প্রকাশিত হয়েছে। গানটি লিখেছেন শেখ নজরুল,সুর করেছেন ফিদেল নাইম, সঙ্গীতায়োজন করেছেন রেজওয়ান শেখ।

এদিকে আজ চম্পার জন্মদিন। তবে জন্মদিন নিয়ে বিশেষ কোন আয়োজন নেই। পরিবারের সঙ্গেই কাটবে দিনটি। চম্পার গানে প্রথম হাতেখড়ি মঞ্জু সরকারের কাছে। পরবর্তীতে অবনী মোহন দে, মাশকুর আলী খাঁ, অনুপ বড়ুয়া, পণ্ডিত তুষার দত্ত, সোহরাব হোসেন, শাহীন সামাদ, খায়রুল আনাম শাকিলে কাছে গানে তালিম নিয়েছেন।

Link copied!