ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

অভিনেতা সাগর হুদা আর নেই

বিনোদন প্রতিবেদক

বিনোদন প্রতিবেদক

সেপ্টেম্বর ১, ২০২২, ০১:১৬ এএম

অভিনেতা সাগর হুদা আর নেই

ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা সাগর হুদা মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। অভিনেতার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন নির্মাতা মাবরুর রশিদ বান্নাহ। গত ৩০ আগস্ট রাতে তিনি স্ট্রোক করেছিলেন বলে জানা যায়।

অভিনেতা সাগর হুদার মৃত্যুতে শোক জানিয়ে নির্মাতা হাবিব শাকিল লেখেন, ‘আমার টিভিতে প্রচারিত প্রথম নাটক ‘মাস্টার প্ল্যানার’ দিয়ে সাগর ভাইয়ের সাথে কাজের শুরু। কিছুক্ষণ আগে মেহাজাবীনের স্ট্যাটাস দেখে কিছুক্ষণের জন্য শরীরটা অচল হয়ে গিয়েছিল।

সাগর ভাই আপনাকে তো আমরা সবাই ভালোবাসি, আপনি তো সবার প্রিয় কথাগুলো তো এখনো বলা হয়নি ভাই। আমাদের সবার মিলনস্থল এ আপনার আগে পৌঁছানোটা মেনে নিতে পারছি না ভাই।’ এ ছাড়া আরও অনেকে এই অভিনেতার মৃত্যুতে শোক জানিয়েছেন।

উল্লেখ্য, সাগর হুদা নিয়মিত নাটকে অভিনয় করতেন।সামপ্রতিক সময়ে তার অভিনীত উল্লেখযোগ্য নাটকগুলোর মধ্যে রয়েছে- ‘বেয়াইন আই লাভ ইউ’, ‘খটকা’, ‘হারাম’, ‘ন্যাপকিন’, ‘দ্য জু’, ‘সুইপার ম্যান’, ‘আক্কেল সেলামি’, ‘শুক্রবার’ ইত্যাদি।

Link copied!