ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

আসছে তামান্না প্রমির ‘প্রথম দেখায়’

বিনোদন প্রতিবেদক

বিনোদন প্রতিবেদক

সেপ্টেম্বর ৭, ২০২২, ০১:৩১ এএম

আসছে তামান্না প্রমির ‘প্রথম দেখায়’

তামান্না প্রমি। এ প্রজন্মের সংগীতশিল্পী। দেশের সংগীতাঙ্গনের নতুন প্রজন্মের একজন হয়ে তার মনটাও এখন বিষণ্ন। কারণ, দেশ হারিয়েছে এ দেশের বরেণ্য একজন কিংবদন্তি গীতিকার, চলচ্চিত্র প্রযোজক, পরিচালক, কাহিনিকারকে— তিনি গাজী মাজহারুল আনোয়ার। তার এই মহান প্রয়াণে তামান্না প্রমিও আজ শোকাহত।

এই শোক কাটিয়ে ওঠা আমাদের সবার জন্য অনেক সময়ের ব্যাপার। কারণ, বাংলাদেশের গানে এবং চলচ্চিত্রে তার যে অবদান, তা আর কারো ক্ষেত্রেই নেই। তাই এই শোক কাটিয়ে ওঠা অনেকটা সময়ের ব্যাপার। তারপরও জীবন থেমে থাকে না, জীবন চলে জীবনের নিয়মে।

প্রমি গাজী মাজহারুল আনোয়ারের প্রয়াণে বলেন, ‘তিনি আমাদের সংস্কৃতি অঙ্গনের একজন মহীরুহ ছিলেন। একাধারে তিনি একজন চলচ্চিত্র পরিচালক, আবার একজন বিশ্বনন্দিত গীতিকারও বটে। যতদূর জানি, তিনি ২০ হাজারেরও বেশি গান লিখেছেন, একুশে পদক, স্বাধীনতা পদকসহ আরও বহু পুরস্কারে ভূষিত হয়েছেন।

বাংলাদেশের এমন কোনো শিল্পী নেই যে তিনি তার লেখা গানে কণ্ঠ দেননি। হয়তো নতুন প্রজন্মের শিল্পীদের মধ্যে কারো কারো সৌভাগ্য হয়নি। এমন একজন মহান ব্যক্তিত্বের প্রয়াণে আমরা সত্যিই আজ শোকাহত। দোয়া করি আল্লাহ তাকে বেহেশত নসিব করুন।’ তামান্না প্রমি গানের পাশাপাশি পড়ালেখাটাও নিয়মিত চালিয়ে যাচ্ছেন। আজকের দিনটিও অবশ্য তার জন্য একটু স্পেশাল। কারণ, আজ তার বন্ধু সংগীতশিল্পী আকিব বিন আখতারের জন্মদিন।

বন্ধুকে শুভেচ্ছা জানিয়ে প্রমি বলেন, ‘আকিব আমার খুব ভালো বন্ধু। ওর জন্য অনেক অনেক শুভেচ্ছা। আকিব সব সময় সুস্থ থাকুক, ভালো থাকুক— এ দোয়াই করি।’ তামান্না প্রমি নিয়মিত ব্যস্ত রয়েছেন স্টেজ শোতে এবং টিভি শোতে। তবে যেহেতু এখন স্টেজ শোর মৌসুম নয়, তাই স্টেজ শোতে ব্যস্ততা কম। প্রমির গাওয়া সবচেয়ে শ্রোতাপ্রিয় গান হচ্ছে ‘হূদয়ে তোমার ঠিকানা’।

গানটি লিখেছেন রবিউল ইসলাম জীবন এবং সুর-সংগীত করেছেন অদিত রহমান। এটি ধ্রুব মিউজিক স্টেশন থেকে প্রকাশিত হয়েছিল। এতে প্রমির সহশিল্পী ভারতের পাপন। সেই গানের বিরতির পর আগামী সপ্তাহেই আসছে তামান্না প্রমির নতুন গান ‘প্রথম দেখায়’।

গানটি লিখেছেন ড. আতিউর রহমান, গানটির সুর সঙ্গীত করেছেন শান সায়েক। মিউজিক ভিডিও নির্মাণ করেছেন লতা আচারিয়া।

গানটি প্রসঙ্গে তামান্না প্রতিম বলেন,‘ এটা আমার একক মৌলিক গান। গানটির কথা যেমন এক কথায় অসাধারন, গানের কথা ও সুরও মন ছুঁয়ে যাবারই মতো। এই গানটি নিয়ে আমি সত্যিই ভীষণ আশাবাদী। অনেক যত্ন নিয়ে শান ভাইয়া গানটি করেছেন। তার প্রতি অনেক কৃতজ্ঞতা। উল্লেখ্য তামান্না প্রতি ‘ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ’-এ এমবিএ পড়ছেন।

 

Link copied!