ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

আবারও হাসিন...

বিনোদন প্রতিবেদক

বিনোদন প্রতিবেদক

সেপ্টেম্বর ১০, ২০২২, ০১:৩৪ এএম

আবারও হাসিন...

তারকাভিনেত্রী হাসিন দীর্ঘদিন ধরেই অভিনয় থেকে দূরে আছেন। তবে  নিজের ব্যস্ততার ফাঁকে নাটক দেখার চেষ্টা করেন তিনি। হাসিন ভীষণ গর্ব অনুভব করেন তার কো-আর্টিস্টদের অভিনয় দেখে, জনপ্রিয়তা দেখে। কারণ এক সময় তিনি তাদের সঙ্গে অভিনয় করেছেন।

তবে নিজের সংসার, নিজের ফার্ম (পার স্কয়ার ফিট) নিয়ে তিনি এতটাই ব্যস্ত যে, অভিনয়ে ফেরার কথা ভাবনাতেও আসে না। হাসিনের স্বামী মারুফ এবং সন্তানই এখন তার ভীষণ প্রিয়। তাই তাদের প্রথম সন্তান উযায়েরের পর আরও একটি সন্তান নেয়ার সিদ্ধান্ত নিয়েছেন বেশ কয়েক মাস আগেই। আল্লাহও তাদের সেই স্বপ্ন পূরণ করতে যাচ্ছেন। অর্থাৎ হাসিন আবারও মা হতে যাচ্ছেন। গতকালই হাসিন এমন সুখবরটার জানান দিলেন।

হাসিন বলেন, ‘মাতৃত্বের স্বাদ পাওয়া ভাগ্যের ব্যাপার। আর আমার মনে হয় যে একবার মাতৃত্বের স্বাদ পায়, সে বারবার জীবনে এ স্বাদ পেতে চায়। আমাদের কাছে মনে হয়েছে উযায়েরের একটা বন্ধু দরকার। প্রথম বাচ্চা হওয়ার সময় অনেক ভয় কাজ করেছিল। কিন্তু  এখন এই প্রেগনেন্সিটা আমি এত বেশি উপভোগ করেছি যে, মনে হচ্ছে জীবনের সেরা সময়টা পার করছি আমি। সবাই আমার জন্য, আমার পরিবারের জন্য দোয়া করবেন।’  

হাসিনের একটি ইন্টেরিয়র ফার্ম আছে, নাম ‘পার স্কোয়ার ফিট’। এর বয়স সাত বছর। এখানেই তাকে প্রচুর সময় দিতে হয়। মূলত মিডিয়ার কাজ ছাড়ার পরপরই এটা নিয়ে তিনি ব্যস্ত হয়ে ওঠেন। এই ফার্ম এবং সংসার দুই নিয়েই ভীষণ ব্যস্ততা তার। হাসিন ভীষণ ঘুরতে পছন্দ করেন।

হাসিন বলেন, ‘নীল আকাশ দেখতে ভীষণ ভালো লাগে আমার। লন্ডনে যেহেতু আমার বোনের বাসা, সেই সূত্রে আমার ছয় মাস পরপর যাওয়া হয় সেখানে। লন্ডন আমার ভীষণ প্রিয়ও বটে। সুযোগ পেলেই সেখানে চলে যাই।’  

হাসিনের ভাষ্যমতে মানুষের জীবনের চাওয়া পাওয়ার হিসেব নিকেশ বদলে যায়। তাই সময়ের ধারাবাহিকতায় দর্শক এখনো তাকে মনে রেখেছেন-এটাই যেন অনেক বড় প্রাপ্তি তার। ২০১১ সালে তাহের শিপনের পরিচালনায় নোবেলের বিপরীতে ‘আমাদের ছোট নদী’ নাটকে তিনি প্রথম অভিনয় করেন।

এর পরপরই তিনি সকাল আহমেদ’র পরিচালনায় ‘নরম রোদের ওম’ নাটকে অভিনয় করেন মাহফুজ আহমেদ’র বিপরীতে। তার প্রথম সন্তান উযায়েরের জন্ম ২০১৭ সালের ৩ ডিসেম্বর। আরটিভি স্টার অ্যাওয়ার্ডে শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে পুরস্কৃত হাসিন রওশন আর কিছুদিনের মধ্যেই দ্বিতীয়াবারের মতো মা হতে যাচ্ছেন।
 

Link copied!