ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

নিজ নামে পর্দায় আসছেন জয়া

মো. মাসুম বিল্লাহ

সেপ্টেম্বর ১১, ২০২২, ০৫:০০ এএম

নিজ নামে পর্দায় আসছেন জয়া

চলতি মাসেই মুক্তি পেতে যাচ্ছে দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসানের ‘বিউটি সার্কাস’ ছবিটি। এবার নতুন আরও একটি ছবির খবর দিলেন তিনি। সিনেমার নাম ‘জয়া ও শারমিন’। পরিচালনা করেছেন পিপলু খান। মাত্র ১০ জন শিল্পী আর কলাকুশলী নিয়ে স্বাস্থ্যবিধি মেনে ১৫ দিনে হয়েছে এই ছবির শুটিং।

এদিকে সম্প্র্রতি জয়া আহসান তার ফেসবুকে ছবির পোস্টার শেয়ার করেছেন। ক্যাপশনে তিনি লিখেছেন, অবশেষে ‘জয়া আর শারমিন’। দুজন নারীর অচেনা ভুবনের ছবি। আমাদের অন্তর্জগতের ঘাত-প্রতিঘাত আর অনুক্ত-অব্যক্ত অনুভূতির ডকুমেন্টেশন। একটা অদ্ভুত সময়ে, অসাধারণ অভিজ্ঞতায় ছোট্ট একটা ছবি। আশা আছে এটি আপনাদের অনুভূতিকে নাড়া দেবে। ছবিতে আমি জয়া চরিত্রে আর থিয়েটারের শিল্পী মহসিনা অভিনয় করেছেন শারমিন চরিত্রে। ওর জন্য আমার শুভকামনা। আমাদের এই যাত্রায় আপনাদের সবাইকে শুভেচ্ছা। জয়া আরও বলেন, এ ছবিটিতে অন্যরকম একটি সময়ের কথা বলার চেষ্টা করা হয়েছে। ছবিটি করতে গিয়ে অভিজ্ঞতাও হয়েছে একেবারেই আলাদা। ছবিটি দেখলে দর্শক বুঝতে পারবেন।

পরিচালক পিপলু খান বলেন, ছবিটি হতে যাচ্ছে দুজন মানুষের মধ্যকার মানবিক সম্পর্কের গল্প। ছবির প্রযোজক হিসেবে আছেন পিপলু আর খান, জয়া আহসান ও আবু শাহেদ ইমন। এর কাহিনি লিখেছেন পিপলু আর খান ও নুসরাত ইসলাম মাটি। পরিচালক জানালেন, আগামী বছরের জানুয়ারিতে ছবিটি মুক্তির পরিকল্পনা রয়েছে।
 

Link copied!