ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

সংস্কারের অভাবে সৌন্দর্য হারাচ্ছে মুঘল আমলের মসজিদ

সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরা প্রতিনিধি

সেপ্টেম্বর ১২, ২০২২, ০১:১৩ এএম

সংস্কারের অভাবে সৌন্দর্য হারাচ্ছে মুঘল আমলের মসজিদ

সংস্কারের অভাবে সৌন্দর্য ও অবকাঠামো হারাতে বসেছে মুঘল আমলে নির্মিত সাতক্ষীরা জেলার তালা উপজেলার তেঁতুলিয়া শাহী জামে মসজিদ। কালের বিবর্তনে ধীরে ধীরে ‘মিয়া মসজিদ’ নামে পরিচিতি লাভ করেছে মসজিদটি।

মসজিদটির সঙ্গে সাদৃশ্য রয়েছে কলকাতার ধর্মতলার টিপু সুলতান মসজিদের। তবে সঠিক তদারকি, সংস্কার ও যথাযথ পরিচ্ছন্নতার অভাবে দক্ষিণ অঞ্চলের মুসলমানদের সর্ববৃহৎ ইবাদতগাহটির সৌন্দর্য এখন প্রায় বিলুপ্তির পথে।

জানা গেছে, ষোলশ শতাব্দীর প্রথমদিকে মোঘল আমলে ধার্মিক মুসলিম জমিদার কাজী সালামতুল্লাহ খান বাহাদুর এই মসজিদটি নির্মাণ করেন। মসজিদটির নকশা ও কারু কাজের প্রধান দায়িত্বে ছিলেন তৎকালীন ভারতীয় উপমহাদেশের বিহারের এক বাসিন্দা।

সরেজমিন দেখা গেছে, এক একর জমির ওপর নির্মিত মসজিদটির উত্তর পার্শ্বে দুই একর জায়গাজুড়ে রয়েছে একটি দীঘি আছে। মসজিদটিতে সাতটি দরজা, ১৫ ফুট উচ্চতাবিশিষ্ট ছয়টি বড় গম্বুজ, আট ফুট উচ্চতাবিশিষ্ট ১৪টি মিনার ও ২৫ ফুট উচ্চতা বিশিষ্ট চারটি মিনার রয়েছে। সুপরিকল্পিতভাবে নির্মিত হলেও সঠিক তদারকির অভাবে সৌন্দর্য হারিয়েছে মসজিদটি। বর্তমানে ভবনটির রং চটে গেলেও সংস্কারের কোনো উদ্যোগ নেই।

বিভিন্ন মিনারের কোণ থেকে বালু ধসে পড়ছে। ভবটির মূল অবকাঠামোতেও বড় বড় ফাটল ধরেছে। মসজিদ সংলগ্ন দীঘিটিও সৌন্দর্য হারিয়েছে। প্রত্নতত্ত্ব অধিদপ্তরের গাফিলতির কারণে মিয়া মসজিদের সৌন্দর্য বিলুপ্তির পথে বলে অভিযোগ করেছেন মসজিদের ইমাম মো. আব্দুল জর্দ্দার।

তিনি বলেন, বাংলাদেশের একটি ঐতিহ্যবাহী মসজিদ তেঁতুলিয়া শাহী জামে মসজিদ। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় ঐতিহ্য ধ্বংস হতে চলেছে মসজিদটির। তিনি বলেন, প্রত্নতত্ত্ব অধিদপ্তরের কাজ হলো পূরার্কীতিগুলো সংরক্ষণ করা। কিন্তু তারা নিজেরাও কাজ করে না, আমাদেরও কাজ করতে দেয় না। ৪০০ বছরের ঐতিহ্যবাহী মসজিদটি সংস্কারে দ্রুত ব্যবস্থা নেয়ার দাবি জানাই সরকারের কাছে।

মসজিদের খাদেম মো. মাসুদুর রহমান জানান, সাবেক রাষ্ট্রপতি হুসাইন মোহাম্মদ এরশাদের আমলে সর্বশেষ সংস্কার ও রং করা হয়েছিল এই মসজিদ। গত ২৬ বছরে কোনো সংস্কার হয়নি। আমরা সংস্কারের উদ্যোগ নিলে প্রত্নতত্ত্ব অধিদপ্তর এসে বাধা দেয় এবং বলে, বাজেট পাস হলে সরকারিভাবে সংস্কার করা হবে।

মসজিদের খতিব আব্দুর রব জানান, মোঘল আমলের এই মসজিদটি দেশের গৌরব। প্রতিদিন অনেক দর্শনার্থী আসেন। তবে মসজিদের পাঁচালি ও মিনারের অংশগুলো লোনা ধরে ধসে পড়ছে। বিভিন্ন অংশে বড় বড় ফাঁটল ধরেছে। ভবনটি কিছু অংশ দুর্বল হয়ে যাওয়ায় ধসে পড়ার উপক্রম। বিষয়গুলো প্রত্নতত্ত্ব অধিদপ্তরে বারবার লিখিত অভিযোগ জানালেও তারা কোনো ব্যবস্থা গ্রহণ করেনি।

Link copied!