ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

ফেরদৌসী মজমুদারকে নিয়ে যা বললেন রিচি

মো. মাসুম বিল্লাহ

সেপ্টেম্বর ২০, ২০২২, ০১:৪০ এএম

ফেরদৌসী মজমুদারকে নিয়ে যা বললেন রিচি

দুই সন্তান রায়ান ও ইলমাকে সঙ্গে নিয়ে আমেরিকাতে বেশ সুখে আছেন নন্দিত অভিনেত্রী রিচি সোলায়মান।

রিচির প্রিয় অভিনেত্রীদের মধ্যে অন্যতম একজন হলেন ফেরদৌসী মজুমদার। বাংলাদেশের নাট্যাঙ্গনের কিংবদন্তি অভিনেত্রী ফেরদৌসী মজুমদারের সঙ্গে একই ফ্রেমে অভিনয় করার ইচ্ছে ছিল তার।

কয়েক বছর আগে রহমতুল্লাহ তুহিনের নির্দেশনায় ‘যখন কখনো’ ধারাবাহিক নাটকে ফেরদৌসী মজুমদারের মেয়ের চরিত্রে অভিনয় করার সুযোগ পেয়েছিলেন রিচি সোলায়মান।

রিচি প্রসঙ্গে ফেরদৌসী মজুমদারকে মনে করিয়ে দিতেই তিনি বলেন,‘ রিচি তো বেশ ভালো অভিনয় করে। তার মাঝে চেষ্টাটা আছে।’

রিচি সোলায়মান বলেন,‘ আমরা যারা টিভি নাটকে অভিনয় করি তাদের অনেকেরই স্বপ্ন থাকে, ইচ্ছে থাকে ফেরদৌসী আপার সঙ্গে অভিনয় করার। আমারও স্বপ্ন ছিল। সেই স্বপ্নও পূরণ হয়েছিল আমার। সেই বিবেচনায় বলা যায় এটা আমার সৌভাগ্য যে আমি তার সঙ্গে অভিনয় করার সুযোগ পেয়েছিলাম।

এমন বরেণ্য অভিনেত্রীর সঙ্গে অভিনয় করার মধ্যে ভালোলাগা হচ্ছে এটাই যে, তারা যখন অভিনয় করেন তখন রিঅ্যাকশনে যা করা হয় তাই অভিনয় হয়ে যায়। আমার অনেক বড় সৌভাগ্য যে ফেরদৌসী আপার সঙ্গে অভিনয় করতে পেরেছি।

এদিকে রিচি তার ছেলে রায়ান এবং মেয়ে ইলমার সঙ্গে একই নাটকে অভিনয় করারও সুযোগ হয়েছিল সুমন আনোয়ারের নির্দেশনায় আরটিভির বৈশাখের বিশেষ নাটক ‘পঁচিশে বৈশাখ’।

ছেলের সঙ্গে রিচি এর আগে নাটকে অভিনয় করলেও মেয়েকে নিয়ে এ নাটকেই রিচি অভিনয় করেন। আবার কবে আসবেন?

এমন প্রশ্নের জবাবে রিচি বলেন, ‘এখনই বলতে পারছি না। তবে দেশে আসার জন্য মন সবসময়ই ব্যাকুল হয়ে থাাকে।’
 

Link copied!