ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

আজ আখেরি চাহার সোম্বা

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

সেপ্টেম্বর ২১, ২০২২, ০১:৫৪ এএম

আজ আখেরি চাহার সোম্বা

আজ আখেরি চাহার সোম্বা পালন করা হবে। এ উপলক্ষে বাদ জোহর (দুপুর দেড়টা) ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে বায়তুল মুকাররম জাতীয় মসজিদে আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হবে।

গতকাল মঙ্গলবার ইসলামিক  ফাউন্ডেশনের সহকারী জনসংযোগ কর্মকর্তা শায়লা শারমীন এসব তথ্য জানান। তিনি বলেন, আখেরি চাহার সোম্বার অনুষ্ঠানের আলোচক হিসেবে অংশ নেবেন মদিনাতুল উলুম কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ হজরত মাওলানা আব্দুর রাজ্জাক আল আযহারী।

এতে সভাপতিত্ব করবেন ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক মো. আনিছুর রহমান সরকার। আখেরি চাহার সোম্বা মূলত ফার্সি পরিভাষা। ফার্সি শব্দ আখেরি অর্থ শেষ। চাহার অর্থ সফর মাস এবং সোম্বা অর্থ বুধবার।

অর্থাৎ সফর মাসের শেষ বুধবারে মোহাম্মদ সা.-এর সাময়িক সুস্থতাকে স্মরণ করে মুসলমানরা যে ইবাদত করেন, তাই আখেরি চাহার সোম্বা।

ইসলামিক ফাউন্ডেশন জানায়, আখেরি চাহার সোম্বা বলতে আরবি ‘সফর’ মাসের শেষ বুধবার দিনকে বোঝায়। হজরত মুহাম্মদ সা. দীর্ঘ অসুস্থতার পর সফর মাসের শেষ বুধবার সাময়িক সুস্থ হয়ে উঠেন। বাংলাদেশসহ বিশ্বের অনেক দেশের মুসলিমরা রাষ্ট্রীয় ও ব্যক্তি উদ্যোগে এ উৎসব-ইবাদত যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে খুশির দিন হিসেবে এটি উদযাপন করে থাকেন।

Link copied!