ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

‘সিঙ্গেলদের জন্য আমি আছি’

বিনোদন প্রতিবেদক

বিনোদন প্রতিবেদক

সেপ্টেম্বর ২১, ২০২২, ০২:৩১ এএম

‘সিঙ্গেলদের জন্য আমি আছি’

আগামী শুক্রবার মুক্তি পাচ্ছে সময়ের বহুল আলোচিত সিনেমা ‘অপারেশন সুন্দরবন’। এতে অভিনয় করেছেন রিয়াজ, নুসরাত ফারিয়া, সিয়াম আহমেদ, জিয়াউল রোশান, মনোজ প্রমাণিক, শতাব্দী ওয়াদুদ, তাসকিন রহমানসহ আরও অনেকে।

সিনেমাটির মুক্তি উপলক্ষে সম্প্রতি রাজধানীর আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বাংলাদেশ (এআইইউবি)-এ প্রচার চালায় ‘অপারেশন সুন্দরবন’ টিম। সেখানে শিক্ষার্থীদের সিনেমাটি দেখার জন্য আহ্বান জানান এতে অভিনয় করা শিল্পী ও সংশ্লিষ্টরা। সেখানে এক শিক্ষার্থীর প্রশ্নের জবাবে নুসরাত ফারিয়া জানান, এআইইউবি’র সিঙ্গেলদের জন্য তিনি আছেন।

এসময় এক শিক্ষার্থী বলেন, ‘আমি তো সিঙ্গেল। বাট আপনি বলছেন গার্লফ্রেন্ড নিয়ে  যেতে। আমার তো গার্লফ্রেন্ড নেই।’

এসময় নুসরাত ফারিয়া বলেন, ‘আমি তোমার সামনে দাঁড়িয়ে আছি, ইউ গো উইথ মি। টোয়েন্টি থার্ড সেপ্টেম্বর, ফ্রাইডে থ্রি পিএম আমরা একসঙ্গে মুভি দেখছি, ওকে? আর এই ফ্রাইডে চলে গেলে পরের ফ্রাইডে যে আছে, যারা সিঙ্গেল আছ; আই অ্যাম হেয়ার। আমি এভেইলেবল।’

এর আগে ফারিয়া জানান, তিনি এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন। পরে ব্যক্তিগত কারণে বিশ্ববিদ্যালয় ছেড়ে দেন। উল্লেখ্য, সুন্দরবনে র্যাবের দুর্ধর্ষ অভিযানের গল্প উঠে এসেছে ‘অপারেশন সুন্দরবন’-এ।

Link copied!