ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

‘কাজল রেখা’ শেষ করলেন মন্দিরা

বিনোদন প্রতিবেদক

বিনোদন প্রতিবেদক

সেপ্টেম্বর ২১, ২০২২, ০২:৩৪ এএম

‘কাজল রেখা’ শেষ করলেন মন্দিরা

এ প্রজন্মের নতুন সেনসেশন মন্দিরা চক্রবর্তী। বিশেষত গিয়াস উদ্দিন সেলিমের পরিচালনায় ‘কাজল রেখা’ সিনেমায় নাম ভূমিকায় অভিনয় করার কারণে তিনি রয়েছেন আলোচনায়।

সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে মন্দিরার অংশগ্রহণের মধ্যদিয়ে ‘কাজল রেখা’ সিনেমায় তার শুটিংয়ের কাজ শেষ হলো বলে জানালেন তিনি।

চলতি মাসেই সিনেমার বাকি কাজ শেষ না হলেও পুরোপুরি শেষ হয়ে যাবে ‘কাজল রেখা’ সিনেমার কাজ। তারপর থেকে শুরু হবে মন্দিরা’সহ পুরো টিমের ‘কাজল রেখা’ সিনেমা মুক্তির অপেক্ষা।

এদিকে ‘কাজল রেখা’ সিনেমা নিয়ে মন্দিরা ভীষণ আশাবাদী হয়ে উঠছেন। যতই সিনেমাটির কাজ করছেন তিনি, মনে মনে সিনেমাটি নিয়ে আরও বেশি প্রত্যাশী হয়ে উঠছেন।

মন্দিরা চক্রবর্তী তার অনুভূতি ব্যক্ত করতে গিয়ে বলেন, ‘সিনেমাটিতে অভিনয় শুরু করার পর আমি জানতে পেরেছি কাজল রেখা চরিত্রে অভিনয়ের জন্য অনেক তুখোড় অভিনেত্রীর কথাও ভাবনায় ছিল শ্রদ্ধেয় সেলিম ভাইয়ের। কিন্তু শেষতক আমাকেই কাজল রেখা চরিত্রে নেয়া হলো। হয়তো তার মনে হয়েছে চরিত্রটির রূপায়ণ আমাকে দিয়েই সম্ভব।

বিষয়টি আমার কাছে এখনও স্বপ্নের মতো মনে হয়। কারণ এমন ভালো একটি সিনেমায় কাজ করব, ভাবনাতেই ছিল না। আমি বাস্তব জীবনে যেমন চুপচাপ-শান্ত প্রকৃতির, কাজল রেখা চরিত্রটিও ঠিক তেমনি। এটা সত্যি যে, শুরুতে নার্ভাস ছিলাম।

কিন্তু রিহার্সেল করতে গিয়ে পরবর্তীতে ধীরে ধীরে ভয়টা কমে যায়। আমার অল্প সময়ের ক্যারিয়ারে অভিনয়ে নিজেকে যতটা আত্মস্ত করেছি, তার পুরোটা দিয়েই অভিনয় করেছি। আমার শতভাগ বিশ্বাস, কাজল রেখা দর্শকের ভালো লাগবে।

এখন সেই মাহেন্দ্রক্ষণের জন্য অপেক্ষা। জানি না আসলে এই অপেক্ষা কবে শেষ হবে। দর্শক থেকে শুরু করে প্রত্যেকের কাছ থেকে সাড়া পাবার প্রতীক্ষায় আমি।

আমার পুরো পরিবার অর্থাৎ আমার বাবা-মা, ভাইয়েরাও ভীষণ অপেক্ষায় আছেন সিনেমাটির জন্য। সবকিছু ঠিকঠাকমতো শেষ হোক, সামনে আসুক কাজল রেখা।’  

২০১২ সাল থেকে মন্দিরা চক্রবর্তী মিডিয়াতে কাজ করছেন। তার বাবা পান্না লাল চক্রবর্তী, মা শুক্লা চক্রবর্তী, দুই ভাই সৌরভ ও আবির সব সময় কাজের ব্যাপারে ভীষণ অনুপ্রেরণা দিয়ে থাকেন।

ওয়াহিদ আনামের পরিচালনায় তিনি প্রথম ‘প্রতিযোগিতা’ নাটকে অভিনয় করেন। মাহিন আওলাদের নির্দেশনায় মন্দিরা ‘কলঙ্ক’ শিরোনামের গানে মডেল হয়ে বেশ আলোচনায় আসেন। গানটি গেয়েছেন কাজী শুভ, গানের কথা ও সুর হানিফ খানের।

 

Link copied!