ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

বিরতির পর টানা ব্যস্ত অহনা কারণ...

মো. মাসুম বিল্লাহ

অক্টোবর ১, ২০২২, ০২:২৮ এএম

বিরতির পর টানা ব্যস্ত অহনা কারণ...

মাঝে বেশ কিছুদিন অভিনয়ে বিরতিতে ছিলেন এই সময়ের দর্শকপ্রিয় অভিনেত্রী অহনা রহমান। কিন্তু বিরতির পর নিজেকে যথাযথভাবে প্রস্তুত করেই আবারো অভিনয়ে নিয়মিত হয়ে উঠেছেন। কিছুদিন আগে নিজেকে মানসিকভাবে রিল্যাক্স করতে গিয়েছিলেন অস্ট্রেলিয়া। সেখান থেকে ফিরে এসে এরইমধ্যে একের পর এক নাটকের কাজ করছেন। অক্টোবর মাসজুড়েও রয়েছে তার প্রবল ব্যস্ততা।

অহনা রহমান জানান, অক্টোবর মাসজুড়ে তিনি আল হাজেনের সাত পর্বের একটি ধারাবাহিক নাটকসহ অলোক হাসান, মোহিন খান, জুলফিকার আলী শিশির, সজীব খান, এম এইচ রাসেলসহ আরো বেশ কজন নির্মাতার নির্দেশনায় নাটকে অভিনয় করবেন। এসব নাটকে অহনার সহশিল্পী হিসেবে থাকবেন জাহের আলভী, শামীম হাসান সরকার, রাশেদ।

টানা নাটকের কাজ করা প্রসঙ্গে অহনা বলেন,‘ আমার জন্ম মিরপুরে। আমার দীর্ঘদিনের স্বপ্ন ছিলো মিরপুরেরর কোথাও একটি ফ্ল্যাট কিনি। আমার সেই স্বপ্ন পূরণ হয়েছে, আলহামদুলিল্লাহ। ফ্ল্যাটের টাকা পরিশোধ করার জন্য হলেও আমাকে এখন নিয়মিত টানা কাজ করতে হচ্ছে। চেষ্টা করছি ভালো ভালো গল্পগুলোকেই প্রাধান্য দিয়ে কাজ করতে। এরই মধ্যে বেশ কিছু কাজের জন্য সাড়া পেয়েছি আমি। টানা কাজ করার আগে আমি অস্ট্রেলিয়া গিয়েছিলাম। সেখান থেকে মেন্টালি রিল্যাক্স হয়ে কাজে ফিরেছি। আশা করছি নতুন কাজগুলো ভালো হবে এবং দর্শকেরও ভালো লাগবে।’

অহনা জানান, আগামী ডিসেম্বর অথবা নতুন বছরের শুরুতে অর্থাৎ জানুয়ারি মাসে তিনি তার বাসায় উঠবেন। এরই মধ্যে অহনা শেষ করেছেন মোহিন খানের নির্দেশনায় শামীম হাসানের বিপরীতে ‘ভালোবাসিয়া গেলাম ফাসিয়া’ নাটকের কাজ। এ ছাড়াও দর্শকপ্রিয়তায় রয়েছে অহনা অভিনীত মোহিন খান পরিচালিত ‘এক্স যখন ভাবী’ নাটকটি।

এতেও তার বিপরীতে রয়েছেন শামীম হাসান সরকার। অহনা সর্বশেষ মীর সাব্বির পরিচালিত ‘নোয়াশাল’ ধারাবাহিকে অভিনয় করেছেন। এরপর তাকে আর নতুন ধারাবাহিকে অভিনয়ে দেখা যায়নি। কারণ হিসেবে তিনি নিজেই বলেছেন যে, এক সময় এত ধারাবাহিকে অভিনয় করেছিলেন তিনি যে চ্যানেল খুললেই তাকে দেখা যেত।

সেই অবস্থা থেকে নিজেকে আড়াল করে নেন ধারাবাহিকে অভিনয় বন্ধ করে। অহনাকে বেশ কয়েকটি সিনেমাতেও অভিনয়ে দেখা গেছে। ভালো গল্পের সিনেমায় কাজ করার প্রস্তাব পেলে তিনি আবারো সিনেমাতেও কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন। রাজধানীর উত্তরায় তার একটি বিউটি সেলুন ছিল। সেটিও বেশ আগেই তিনি বন্ধ করে দিয়েছেন।

Link copied!