ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

ইউসুফের জন্মদিনে আসছে অভির কথা-সুরে ‘আমি চাই তোমাকে’

বিনোদন প্রতিবেদক

বিনোদন প্রতিবেদক

অক্টোবর ১, ২০২২, ০২:২৯ এএম

ইউসুফের জন্মদিনে আসছে অভির কথা-সুরে ‘আমি চাই তোমাকে’

দীর্ঘদিন নতুন কোনো মৌলিক গান নিয়ে শ্রোতা দর্শকের মাঝে হাজির হচ্ছেন না এই প্রজন্মের শ্রোতা নন্দিত সঙ্গীতশিল্পী ইউসুফ আহমেদ খান। বলা যায় বেশ খানিকটা বিরতির পর তিনি আগামী ১২ অক্টোবর তার জন্মদিনে নতুন একটি মৌলিক গান নিয়ে হাজির হতে যাচ্ছেন। তার এবারের গানের শিরোনাম ‘আমি চাই তোমাকে’।

গেলো বছরের আগস্ট মাসে মূলত এই গানের কথা লিখেন ও সুর করেন সাংবাদিক অভি মঈনুদ্দীন। গত বছরেই ইউসুফের জন্মদিনে এই গানটি প্রকাশ হওয়ার কথা ছিল। কিন্তু নানান কারণে দেরি হয়ে যাওয়ায় তাড়াহুড়ো করে গানটির প্রকাশ করা থেকে পিছিয়ে আসেন ইউসুফ। কিন্তু এবারের জন্মদিনে আর দেরি নয়।

এরই মধ্যে গানটিতে ভয়েজ দিয়েছেন তিনি। তার নিজস্ব স্টুডিও ‘স্টুডিও আহ্বলাদ’-এ তিনি তার প্রিয় এই গানটির ভয়েজ দিয়েছেন। ইউসুফ জানান তার নিজস্ব ইউটিউব চ্যানেলেই (ওয়াই বিটস) তার প্রিয় এই গানটি প্রকাশ পাবে। ইউসুফ জানান তার এই গানটির সঙ্গীত পরিচালনায় আছেন তিনি নিজেই এবং গানটির সঙ্গীতায়োজন করছে সাউন্ডহ্যাকার।

এরইমধ্যে গানের ভয়েজ দেয়া হলেও গানের মিউজিক অ্যারেঞ্জম্যান্টের কাজ বাকী আছে এখনো। ইউসুফ জানান, চলতি সপ্তাহেই গানটির মিউজিক ভিডিওর জন্য তিনি টাঙ্গাইলে মধুপুর যাবেন।

ইউসুফ আহমেদ খান বলেন,‘ আমি চাই তোমাকে-গানটি আমার অনেক অনেক প্রিয় গান। গানটির কথা, সুর আমার ভীষণ প্রিয়, গানটি এতোটাই প্রিয় যে আসলে ব্যাখা করে বুঝানো আমার পক্ষে সম্ভব নয়। গানটি গেলো এ বছরের বেশি সময়ে আমি নিজেই নানান কারণে, নানান জায়গায় শত শত বার গেয়েছি। যে কারণে গানটির প্রতি এক অন্যরকম মায়াও তৈরী হয়েছে। অভি ভাইয়ের এই গানের কথা’র মাঝে নতুন এক অভি ভাইকে খুঁজে পেয়েছি। আমি গানটি নিয়ে খুবই আশাবাদী।’

অভি মঈনুদ্দীন বলেন,‘ গেলো বছরের আগস্টের কোন একদিন গানটি লেখা ও সুর করা। আমি এখন পর্যন্ত যে ক’টি গানই লিখেছি ও সুর করেছি-এটি তাদের মধ্যে অন্যতম। আর এই গানটি ইউসুফেরই গাওয়ার একমাত্র কারণ হচ্ছে, ইউসুফের মতো এতো দরদ দিয়ে আর কেউ গাইতে পারবে কী না আমি সন্দিহান। যাইহোক গানটি সবকিছু ঠিকঠাকভাবে সম্পন্ন হয়ে প্রকাশ্যে আসুক, এটাই চাই আমি।’

উল্লেখ্য, গেলো বছরের জন্মদিনে ইউসুফ জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাসের সঙ্গে জন্মদিনের কেক কাটেন অপু বিশ্বাসেরই বাসায়। কারণ তার আগেরদিন অর্থাৎ ১১ অক্টোবর ছিলো অপু বিশ্বাসের জন্মদিন। ইউসুফের ভাষ্যমতে, গেলো বছরের জন্মদিনটি ছিলো তার কাছে একেবারেই অন্যরকম।

Link copied!