ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

ছকের বাইরে তামান্না

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

অক্টোবর ২, ২০২২, ০২:০৪ এএম

ছকের বাইরে তামান্না

ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় নায়িকা তামান্না ভাটিয়া। সমপ্রতি তাকে দেখা গেছে ‘বাবলি বাউন্সার’ নামের একটি হিন্দি সিনেমায়। যেখানে একেবারে ব্যতিক্রম চরিত্রে হাজির হয়েছেন এ অভিনেত্রী।

তামান্না অভিনীত ‘বাবলি বাউন্সার’ সরাসরি মুক্তি পেয়েছে ওটিটি প্ল্যাটফরম ডিজনি প্লাস হটস্টারে। ওয়েব দুনিয়া নিয়ে তামান্নার মন্তব্য, বিভিন্ন রকম কনটেন্টের জন্য নতুন জানালা খুলে দিয়েছে ওটিটি। গত কয়েক বছর আমাদের এমন পর্যায়ে নিয়ে এসেছে যে, আমরা এখন নানান ধাঁচের সিনেমা করতে পারি এবং সেটাকে উপযুক্ত জায়গায় উপস্থাপন করতে পারি।

দিন শেষে সবকিছু তো শুধু সিনেমা হলে মুক্তি দেয়া যায় না, তাই না? এই সিনেমার গল্প এমন একটি এলাকার, যেখানে বেশিরভাগ মানুষ কুস্তিগির। তামান্না নিজেও ছোটবেলা থেকেই কুস্তির প্রশিক্ষণ নিয়েছেন। এমন চরিত্রে অভিনয়ের জন্য শারীরিক দিক থেকেও নিজেকে পরিবর্তন করতে হয়েছে তার।

এ প্রসঙ্গেই চলে আসে নায়িকা-অভিনেত্রীর বিষয়টি। সিনেমার পর্দায় বরাবরই নায়িকাদের একটি গৎবাঁধা ছকে উপস্থাপন করা হয়। তবে সেই ছক সাম্প্রতিক সময়ে ভেঙে গেছে বলে মনে করেন তামান্না ভাটিয়া।

তিনি জানান, ছোটবেলায় যখন অভিনয় শুরু করেছিলেন, তখন দেখেছেন নায়িকাদের একটি নির্দিষ্ট ঢঙে দেখানো হতো।

তামান্না বলেন, কৈশোরেই আমি কাজ শুরু করেছিলাম। ওই সময় আমাকে কিছু নির্দিষ্ট জিনিস শিখতে হয়েছিল নায়িকার চরিত্র ফুটিয়ে তোলার জন্য। তখন সিনেমায় ছকে বাঁধা নিয়ম ছিল, নায়িকা কীভাবে হাঁটবে, কীভাবে কথা বলবে। বর্তমানের পরিবর্তিত সময় নিয়ে তামান্নার ভাষ্য, এখনকার সিনেমা অনেক বিকশিত হয়েছে, ওইসব নিয়ম এখন ভেঙে গেছে। আমি নিজেও ছকের বাইরে কাজ করছি।

 

Link copied!