ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

এক মঞ্চে গাইবেন রুনা ও সাবিনা

বিনোদন প্রতিবেদক

বিনোদন প্রতিবেদক

অক্টোবর ৭, ২০২২, ০১:৫২ এএম

এক মঞ্চে গাইবেন রুনা ও সাবিনা

কিংবদন্তি সঙ্গীতশিল্পী রুনা লায়লা ও সাবিনা ইয়াসমিনকে এক মঞ্চে সচরাচর দেখা যায় না। চলতি বছর একটি পুরস্কার প্রদান অনুষ্ঠানে আজীবন সম্মাননা নিতে একসঙ্গে এক মঞ্চে উঠেছিলেন তারা।

জানা গেছে, আবারো এক মঞ্চে দেখা যাবে তাদের। জানা যায়, ১৮ অক্টোবর পদ্মা সেতুর পাড়ে বসবে ‘ঐক্য ডট কম ডট বিডি চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড’। সেখানেই আলাদা দুটি পরিবেশনা নিয়ে হাজির হচ্ছেন এই দুই সঙ্গীত তারকা।

অনুষ্ঠানটির পরিচালক ইজাজ খান সংবাদমাধ্যমকে জানান, সঙ্গীত নিয়ে দেশের সবচেয়ে বড় এই আয়োজনের ১৭তম আসর ১৮ অক্টোবর পদ্মা সেতুর পাড়ে বসবে। রুনা লায়লা ও সাবিনা ইয়াসমিন প্রত্যেকে ছয় মিনিট করে গাইবেন।

এবারের আয়োজনে আরো গাইবেন রেজওয়ানা চৌধুরী বন্যা, ফেরদৌস আরা, মমতাজ, ফাহমিদা নবী, সামিনা চৌধুরী, শফি মণ্ডল, ইমরান, কোনাল। এ ছাড়াও বিভিন্ন সময়ের রিয়্যালিটি শো সেরাকণ্ঠ, খুদে গানরাজ, গানের রাজা ও বাংলার গায়েনের শিল্পীরা। চার ঘণ্টার এই আয়োজনে চলচ্চিত্রের শিল্পীরাও বিভিন্ন পরিবেশনায় অংশ নেবেন।

 

 

Link copied!