ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

গর্বিত শিউলী শিলা

বিনোদন প্রতিবেদক

বিনোদন প্রতিবেদক

অক্টোবর ৯, ২০২২, ০২:১৫ এএম

গর্বিত শিউলী শিলা

বাংলাদেশের সিনেমার জীবন্ত কিংবদন্তি নায়িকা রূপবান’খ্যাত নায়িকা সুজাতার কাছ থেকে একজন অভিনেত্রী হিসেবে সম্মাননা গ্রহণ করে ভীষণ উচ্ছ্বসিত এবং গর্বিত টিভি নাটকের অভিনেত্রী শিউলী শিলা। তার অভিনয় জীবনের এটা অনেক বড় প্রাপ্তি হিসেবেই তিনি বিবেচনা করছেন।

সম্প্রতি রাজধানীর সেগুনবাগিচার কচিকাঁচার মেলা মিলনায়তনে এস আর মাল্টিমিডিয়া আয়োজিত স্টার অ্যাওয়ার্ড অনুষ্ঠান ২০২১-এ একজন অভিনেত্রী হিসেবে সম্মাননায় ভূষিত হন শিউলী শিলা।

শিউলী শিলা বলেন, ‘শুরুতেই ধন্যবাদ জানাই ও কৃতজ্ঞতা প্রকাশ করছি এই অনুষ্ঠানের আয়োজকসহ সবাইকে। আমাকে এই অ্যাওয়ার্ড অনুষ্ঠানে সম্মাননার জন্য নির্বাচিত যারা করেছেন তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা।

আর এই সম্মাননাটি আমি গ্রহণ করেছি বাংলাদেশের জীবন্ত কিংবদন্তি অভিনেত্রী শ্রদ্ধেয় সুজাতা ম্যাডামের কাছ থেকে। পাশে ছিলেন আরেক গুণী অভিনেত্রী রেবেকা আপা। আমি সত্যিই ভীষণ উচ্ছ্বসিত এবং গর্বিত এমন সুজাতা ম্যাডামের হাত থেকে সম্মাননা গ্রহণ করতে পেরে। বলা যেতে পারে এটি আমার অভিনয় জীবনে অনেক বড় এক প্রাপ্তি। সুজাতা ম্যাডামের জন্য অনেক শ্রদ্ধা, ভালোবাসা। আল্লাহ তাকে সুস্থ রাখুন, ভালো রাখুন।’

এদিকে খালেদা আকতার কল্পনার গল্পে ও পরিচালনায় শিউলী শিলা এবার দুটি নাটকের কাজ শেষ করেছেন। নাটক দু’টি হচ্ছে  ‘প্রেমিক বাইকওয়ালা’ ও ‘কলগার্ল’। দু’টি নাটকেরই গল্পের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন শিউলী শিলা।

এরইমধ্যে তিনি রূপক কিরণ তালুকদারের নির্দেশনায় ‘স্বপ্নে দেখা রাজকন্যা’ নামক একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের কাজ শেষ করেছেন। এতে গল্পের নাম ভূমিকায় কিংবা কেন্দ্রীয় চরিত্রে তিনিই অভিনয় করেছেন। এছাড়ও একটি মন্ত্রনালয়ের আওতাধীন এরইমধ্যে দু’টি তথ্যচিত্রের কাজ সম্পন্ন করেছেন তিনি।

শিলা জানান, মা ও শিশুর পুষ্টিকর খাবার বিষয়ে সনচেতনতা বৃদ্ধি, প্রতিবন্ধিদের ভাতা বিষয়ে সচেতনতা বৃদ্ধি, অসহায় ও এতিম শিশুদের জন্য এতিমখানা বিষয়ে দৃষ্টি আকর্ষণ’সহ আরো বেশ কয়েকটি সমাজ সচেতনতা বিষয়ে তথ্যচিত্রে অভিনয় করছেন তিনি। এগুলো নির্মাণ করছেন সাইফুদ্দিন ও মনিরুজ্জামান।

Link copied!