ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

‘চিরকুমার’-এর কারিশমা মাহা

বিনোদন প্রতিবেদক

বিনোদন প্রতিবেদক

অক্টোবর ১৩, ২০২২, ০২:০০ এএম

‘চিরকুমার’-এর কারিশমা মাহা

বেশকিছু ধারাবাহিকেই অভিনয় করছেন এ প্রজন্মের দর্শকপ্রিয় অভিনেত্রী নাঈমা আলম মাহা। প্রচার চলতি কিংবা প্রচারের অপেক্ষায় থাকা ধারাবাহিক ছাড়া নতুন কোনো ধারাবাহিকে অভিনয় করছিলেন না তিনি। কারণ ধারাবাহিকের সংখ্যাটা তিনি আর বাড়াতে চাচ্ছিলেন না।

যেগুলোতে কাজ করছিলেন তিনি, সবগুলোতেই বেশ গুরুত্বপূর্ণ চরিত্রেই অভিনয় করছেন। কিন্তু এ প্রজন্মের মেধাবী নাট্য নির্মাতা তুহিন হোসেনের কাছ থেকে ধারাবাহিক নাটকে অভিনয়ের প্রস্তাব পেয়ে গল্প এবং চরিত্র শুনে তাতে কাজ করতে সম্মতি দেন মাহা। বেশ কিছুদিন দেশের বাইরে একটি ধারাবাহিক নাটকের কাজ শেষ করে এরই মধ্যে দেশে ফিরেই তিনি তুহিন হোসেনের পরিচালনায় ‘চিরকুমার’ ধারাবাহিকের কাজ করেছেন।

দীর্ঘ এই ধারাবাহিকটিতে মাহা অভিনয় করছেন কারিশমা চরিত্রে। মাহাকে এই চরিত্রে চূড়ান্ত করার কারণ প্রসঙ্গে তুহিন হোসেন বলেন, ‘মাহা এ প্রজন্মের একজন ভালো অভিনেত্রী। বেশ ভালো ভালো গল্পের নাটকে অভিনয় করছে, অভিনয়েও বেশ ভালো। কারিশমা একটি চ্যালেঞ্জিং চরিত্র। আমার কাছে মনে হয়েছে এই চরিত্রটি মাহা খুব ভালোভাবে ফুটিয়ে তুলতে পারবে। ঠিক তা-ই চেষ্টা করছে মাহা। আমি তার চরিত্রটি নিয়ে ভীষণ আশাবাদী।’

নাঈমা আলম মাহা বলেন, ‘তুহিন ভাই মেধাবী নির্মাতা। তার নির্দেশনায় এর আগে আমার কখনো কাজ করা হয়ে ওঠেনি। তবে ইচ্ছে ছিল তার নির্দেশনায় কাজ করার। চিরকুমার ধারাবাহিকের গল্প এবং আমার চরিত্র ভীষণ ভালো লেগেছে। এরই মধ্যে ধারাবাহিকের শুটিংয়ে অংশ নিয়েছি। কাজটি আমি দারুণ উপভোগ করছি। আশাবাদীও ধারাবাহিকটি নিয়ে।’

এরই মধ্যে মাহা থাইল্যান্ডে আবু হায়াত মাহমুদ ও সাইদুর রহমানের পরিচালনায় ৫২ পর্বের ধারাবাহিক ‘এমন যদি হতো’র কাজ শেষ করে এসেছেন। এতে তিনি আলেয়া চরিত্রে অভিনয় করেছেন। ধারাবাহিকটি শিগগিরই প্রচারে আসবে। শিগগিরই প্রচারে আসছে মাহা অভিনীত সালাহউদ্দিন লাভলু পরিচালিত নতুন ধারাবাহিক নাটক বৃন্দাবন দাস রচিত ‘ষণ্ডা পাণ্ডা’।

এছাড়াও নিয়মিত তার অভিনীত নাটক নিমা রহমান পরিচালিত ‘গুলশান এভিনিউ সিজন টু’, কায়সার আহমেদ পরিচালিত ‘বকুলপুর রিটার্নস’ ও সাগর জাহান পরিচালিত ‘অনলাইন অফলাইন’ নিয়মিতভাবে বিভিন্ন স্যাটেলাইট চ্যানেলে প্রচার হচ্ছে। মাহাকে এখনো দেখা যায়নি কোনো সংগীতশিল্পীর গানের মিউজিক ভিডিওতে। আগ্রহ রয়েছে তার কোনো শ্রুতিমধুর গানের মিউজিক ভিডিওতে মডেল হবার। তবে অবশ্যই মিউজিক ভিডিওর আয়োজন যেন বড় রকমের হয়।

Link copied!