ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

জন্মদিনে নতুন পরিচয়ে আসছেন পরীমণি

বিনোদন প্রতিবেদক

বিনোদন প্রতিবেদক

অক্টোবর ২৪, ২০২২, ০১:০৫ এএম

জন্মদিনে নতুন পরিচয়ে আসছেন পরীমণি

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকার জন্মদিন আজ ২৪ অক্টোবর। বিশেষ এ দিনে নতুন পরিচয়ে আত্মপ্রকাশ হতে যাচ্ছে তার। সিনেমার কাহিনিকার হিসেবে নিজেকে পরিচয় করাবেন তিনি।

জানা গেছে ‘নতুন জন্মের গল্প’ শিরোনামে একটি সিনেমার কাহিনি লিখেছেন পরীমণি। এর চিত্রনাট্য ও পরিচালনা করছেন রুদ্র হক।

এ প্রসঙ্গে নির্মাতা বলেন, ‘আগামীকাল পরীমণির জন্মদিন। এদিন বিষয়টি নিয়ে বিস্তারিত জানাব। তবে নতুন কিছু আসছে অপেক্ষায় থাকুন।’

প্রতি বছর রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে পরীমণির জন্মদিনের অনুষ্ঠান বেশ জমকালো আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়। এবারও তার ব্যতিক্রম হবে না। এবার তার সঙ্গে থাকবে সন্তান রাজ্য। প্রথমবারের মতো সন্তান নিয়ে জন্মদিন পালন করতে যাচ্ছেন এই নায়িকা।

স্বাভাবিক কারণে এবারের জন্মদিন পরীমণির কাছে বেশ স্পেশাল। এর বাইরে বিশেষ উপহারও পাচ্ছেন নায়িকা। আবু রায়হান জুয়েল পরিচালিত ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ সিনেমার ‘তুই কি আমায় ভালোবাসিস’ গানটি প্রকাশ হবে সেদিন।
 

Link copied!