ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

গান দিয়ে শুরু হচ্ছে অপুর ‘লাল শাড়ি’র শুটিং

বিনোদন প্রতিবেদক

বিনোদন প্রতিবেদক

অক্টোবর ২৬, ২০২২, ০১:৩৬ এএম

গান দিয়ে শুরু হচ্ছে অপুর ‘লাল শাড়ি’র শুটিং

একটি শো’তে অংশগ্রহণ করতে মালয়েশিয়া গিয়েছিলেন চিত্রনায়িকা ও প্রযোজক অপু বিশ্বাস। গতকালই তিনি দেশে ফিরেছেন। দেশে ফিরেই তিনি কোনো বিশ্রাম না নিয়ে তার প্রয়োজনায় সরকারি অনুদানে নির্মিত প্রথম সিনেমা ‘লাল শাড়ি’র প্রস্তুতির বাকি কাজ নিয়ে তোড়জোড় শুরু করে দিয়েছেন।

সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ১ নভেম্বর টাঙ্গাইলের নির্দিষ্ট লোকেশনে পৌঁছাবে ‘লাল শাড়ি’র পুরো টিম এবং ২ নভেম্বর থেকে লোকেশনে একটি গান দিয়ে সিনেমার শুভারম্ভ হবে— এমনটাই জানালেন অপু বিশ্বাস।

 অপু বিশ্বাস বলেন, ‘ইনশাল্লাহ্ সবকিছু ঠিক থাকলে আগামী ২ নভেম্বর লাল শাড়ির ক্যামেরা ওপেন হচ্ছে।শুরু হচ্ছে আমার প্রযোজিত সরকারি অনুদানে সিনেমা ‘লাল শাড়ি’। প্রথমেই আমরা একটি গানের দৃশ্যায়ন দিয়ে সিনেমার কাজ শুরু করতে যাচ্ছি। 

এরপর একে একে বাকি কাজ শুরু করা হবে। ইচ্ছে আছে একবারেই সিনেমার কাজ শেষ করে ঢাকায় ফেরার। বাকি প্রকৃতি এবং আনুষঙ্গিক অন্যান্যের ওপর নির্ভর করছে। আমার পুরো টিম আমাকে ভীষণ সহযোগিতা করছে। প্রতিদিনই বলা যায় প্রতি মুহূর্তেই সবাই লাল শাড়ি নিয়ে আপডেট জানতে চাচ্ছেন।

আমি এবং আমার টিম পূর্ণ প্রস্তুতি নিচ্ছি। কোনো ভুলত্রুটির মাঝে থাকতে চাই না। যেহেতু ঢাকার বাইরে শুটিং, তাই কোনো কারণেই যেন আমাদের শুটিং আটকে না যায়, সে বিষয়টাও খেয়াল রাখার চেষ্টা করছি। আশা করছি ভালোভাবে শুটিং শুরু করতে পারব।

‘লাল শাড়ি’ সিনেমার কাহিনি রচনা করেছেন তানভীর আহমেদ সিডনী। এটি নির্মাণ করবেন বন্ধন বিশ্বাস। এতে অভিনয় করছেন শহীদুজ্জামান সেলিম, সাইমন সাদিক, দোয়েলসহ আরও অনেকে। সরকারি অনুদানে ‘অপু-জয় প্রোডাকশন’ প্রযোজিত ‘লাল শাড়ি’ সিনেমায় সংগীত পরিচালনা করছেন ইমন সাহা।

Link copied!