ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

মোশাররফ-চঞ্চলের অভিনয় দেখে অনুপ্রাণিত মৌসুমী মৌ

বিনোদন প্রতিবেদক

বিনোদন প্রতিবেদক

অক্টোবর ৩০, ২০২২, ০১:২৪ এএম

মোশাররফ-চঞ্চলের অভিনয় দেখে অনুপ্রাণিত মৌসুমী মৌ

মৌসুমী মৌ মিডিয়ায় নতুন মুখ হলেও পথচলাটা তার প্রায় পাঁচ বছরের। এই পাঁচ বছরে অভিনেত্রী, মডেল এবং উপস্থাপিকা হিসেবে দর্শকের ভালোবাসার মায়ায় পড়েছেন তিনি।

কারণ কাজ করে করে তিনি দর্শকের কাছ থেকে সাড়া পেতে শুরু করেছেন, দর্শক তার কাজকে এবং তাকে ভালোবাসছেন। যে কারণে একটু একটু করে নিজেকে অভিনয়ের দুনিয়ায় ব্যস্ত করে তুলছেন। তাই স্বপ্নটাও যেন দিন দিন বেড়েই চলেছে এখানে একজন সু-অভিনেত্রী হিসেবে প্রতিষ্ঠা পাবার।

অনেকেই আছেন কিছুদিন কাজ করেন। দর্শকপ্রিয়তার স্বাদ কিছুটা উপভোগ করে তারপর চলে যান। কেউ কেউ ফিরে আসেন ভালোবাসার টানে। আবার কেউ কেউ একেবারেই হারিয়ে যান। মৌসুমী মৌ হারিয়ে যেতে আসেননি। তিনি ভালো ভালো কাজের মাধ্যমে নিজের নামের ব্যান্ডিং করেই মনে-প্রাণে থেকে যেতে চান।

২০১৮ সালে সাংবাদিক তৌফিক অপুর সহযোগিতায় প্রথম শোবিজে ফটোশুটের মাধ্যমে যাত্রা শুরু। এরপর প্রথম তিনি জুলফিকার ইসলাম শিশিরের পরিচালনায় ‘অভিমানী তুমি ঘাড়ত্যাড়া আমি’ নাটকে ছোট্ট একটি চরিত্রে অভিনয় করেন।

এরপর একই পরিচালকের ‘ছেলে ধরা’ নাটকে অভিনয় করেন। তবে নাটকের গল্পে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করার সুযোগ হয়ে ওঠে তার মোশাররফ করিমের সঙ্গে ‘পিনিকেই ঝিনিক’ নাটকটিতে। এটি নির্মাণ করেন জাকিউল ইসলাম রিপন। এরপর জুলফিকার ইসলাম শিশিরের আরও তিনটি নাটকে অভিনয় করেছেন।

সৈয়দ শাকিলের ‘চোখের ক্ষুধা’সহ জাকিউল ইসলাম রিপনের ‘এখানে সাইজ করা হয়’, আলমগীর সাগরের ‘কাপল কল্যাণ সমিতি’ নাটকে অভিনয় করেন। এ নাটকগুলো রয়েছে প্রচারের অপেক্ষায়। মৌসুমী মৌ প্রথম ‘ব্র্যাক ব্যাংক’র (বাংলাদেশে যত বুথ আছে) স্থিরচিত্রের মডেল হন।

এরই মধ্যে তিনি নাবিলার সঙ্গে খালিদ হাসান রুমির নির্দেশনায় ‘প্যারাসুট জাস্ট ফর বেবি’র বিজ্ঞাপনেও মডেল হয়েছেন। মৌসুমী মৌ বাংলাদেশ বেতারে সংবাদ পাঠিকা হিসেবে কাজ করছেন। এরই মধ্যে নাগরিক টিভিতে অনুষ্ঠান উপস্থাপক হিসেবেও কাজ করতে যাচ্ছেন তিনি। আবৃত্তি সংগঠন ‘কণ্ঠশীলন’র সাথে আছেন তিনি।

যশোরের মেয়ে মৌসুমী মৌ বলেন, ‘একজন ভালো মানুষ হওয়াটাই আমার সবচেয়ে বড় স্বপ্ন। আর এখন যেহেতু অভিনয়ের সাথে নিজেকে সম্পৃক্ত করেছি, তাই একজন ভালো অভিনেত্রী হবারও স্বপ্ন আমার। সেই স্বপ্নটা বুনন করতে অনুপ্রাণিত হয়েছি আমি মোশাররফ করিম ভাই-চঞ্চল ভাইয়ের অভিনয় দেখে।’

Link copied!