ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

সিনেমায় একসঙ্গে কেয়া-অপু

বিনোদন প্রতিবেদক

বিনোদন প্রতিবেদক

অক্টোবর ৩১, ২০২২, ০২:০০ এএম

সিনেমায় একসঙ্গে কেয়া-অপু

থেমে থেমে দুই দশকেরও বেশি সময়ের চলচ্চিত্রে অভিনয় জীবনের  ক্যারিয়ারে নানানভাবেই আলোচনায় থেকেছেন চিত্রনায়িকা কেয়া। কখনো সিনেমায় অভিনয় করে, কখনো বিজ্ঞাপনে মডেল হয়ে, আবার কখনো নাটকে অভিনয় করে।  

অন্যদিকে এই সময়ে এসে একজন অভিনেতা হিসেবে তার কারিয়ারের সেরা সময় পার করছেন ছোটপর্দার এবং এ সময়ে সিনেমারও নন্দিত অভিনেতা রাশেদ মামুন অপু। কেয়া ও অপু এবারই প্রথম একসঙ্গে একটি সিনেমায় অভিনয় করেছেন। সিনেমার নাম ‘কাঠগোলাপ’। অপূর্ণ রুবেলের কাহিনি ও চিত্রনাট্যে সাজ্জাদ খানের পরিচালনায় ‘কাঠগোলাপ’ নাটকে তারা দুজন প্রথমবার একসঙ্গে একই সিনেমায় অভিনয় করেছেন।

সিনেমাটিতে অভিনয় প্রসঙ্গে রাশেদ মামুন অপু বলেন, ‘এই সিনেমাতে আমি রায়হানুল করিম চরিত্রে অভিনয় করেছি। টানা পাঁচ দিন শুটিং করে আমার কাজ শেষ করেছি। চরিত্রটি আমার কাছে ভালো লেগেছে। কেয়ার সঙ্গে আমার প্রথম সিনেমায় একসঙ্গে কাজ করা। কেয়া বেশ সহযোগিতাপরায়ণ এবং তার নিজের চরিত্রটিও বেশ ভালোভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করেছে। আশা করা যায় সিনেমাটি দর্শকের ভালো লাগবে।’

অভিনয় জীবনের শুরুতে মনতাজুর রহমান আকবর পরিচালিত ‘কঠিন বাস্তব’ সিনেমায় কেয়ার যেমন গ্ল্যামারাস উপস্থিতি ছির, তা এখনো কোনো অংশে কম নয়। তাইতো নির্মাতারা এখনো তাকে নিয়ে সিনেমা নির্মাণে আগ্রহ প্রকাশ করেন। কেয়া এরই মধ্যে শেষ করেছেন মেহেদী হাসানের ‘জল জোছনা’ সিনেমার কাজ। বর্তমানে ব্যস্ত আছেন ‘কাঠগোলাপ’ সিনেমাটি নিয়ে।

কেয়া বলেন, ‘সাম্প্রতিক সময়ে যেসব সিনেমায় আমি অভিনয় করেছি সেসব সিনেমার চেয়ে কাঠগোলাপে  আমি একেবারেই অন্যরকম একটি চরিত্রে অভিনয় করেছি।

আর চলচ্চিত্রে অভিনয় জীবনের দীর্ঘদিনের পথচলায় আমি দর্শকের ভালোবাসায় এগিয়ে চলেছি আগামীর পথে। দর্শকের ভালোবাসাকে সঙ্গী করেই আরও বহুদূর যেতে চাই। আমি কৃতজ্ঞ প্রযোজক-পরিচালকদের প্রতি যারা এখনো আমাতে আস্থা রেখে আমাকে নিয়ে সিনেমা নির্মাণ করছেন।’

গেলো শুক্রবারই মুক্তি পেলো অপু অভিনীত রায়হান রাফী পরিচালিত ‘দামাল’ সিনেমাটি। এতেও একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন। সিনেমাটি হলে গিয়ে দেখার আহ্বান জানিয়েছেন অপু।

এদিকে কিছুদিন আগে কেয়া শেষ করেছেন সালমান জসিমের ‘পরাণের পরাণ’ সিনেমার কাজ। কেয়া অভিনীত ‘বনলতা’, ‘ইয়েস ম্যাডাম’, ‘কথা দিলাম’, ‘সীমানা’, ‘মোনাফিক’ সিনেমাগুলো রয়েছে মুক্তির অপেক্ষায়। এদিকে অপু শেষ করেছেন জাকির হোসেন রাজুর ‘চাদর’ এবং শুরু করতে যাচ্ছেন চয়নিকা চৌধুরীর ‘প্রহেলিকা’ ও বন্ধন বিশ্বাসের ‘লালশাড়ি’ সিনেমার কাজ।

Link copied!