ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

আসছে অভি মঈনুদ্দীনের ‘জার্নি অব এ জার্নালিস্ট’

বিনোদন প্রতিবেদক

বিনোদন প্রতিবেদক

অক্টোবর ৩১, ২০২২, ০২:০৫ এএম

আসছে অভি মঈনুদ্দীনের ‘জার্নি অব এ জার্নালিস্ট’

সাংবাদিকতা জীবনের ২২ বছর পার করছেন সাংবাদিক অভি মঈনুদ্দীন। গেলো বছর ৩১ অক্টোবর রাজধানীর একটি রেস্তোরাঁয় তার সাংবাদিকতা জীবনের ২১ বছর উপলক্ষে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সে সময় থেকেই অভি মঈনুদ্দীনের নিজের রচনা ও পরিচালনায় নির্মিত হচ্ছে বিশেষ তথ্যচিত্র ‘ জার্নি অব এ জার্নালিস্ট’।

এতে অভি মঈনুদ্দীনের জন্ম, বেড়ে ওঠা, শিক্ষাজীবন, ব্যক্তিজীবন; সর্বোপরি একজন সাংবাদিক হয়ে ওঠার গল্প উঠে আসবে। অভি মঈনুদ্দীন জানান, যেহেতু এটি একটি তথ্যনির্ভর তথ্যচিত্র, তাই বেশ সময় নিয়ে কাজটি করতে হচ্ছে।

অভি মঈনুদ্দীন বলেন, ‘একটা সময় ছিল শুধুই সাংবাদিকতা নিয়েই এগিয়ে গেছি। এর বাইরে অন্য কোনো ভাবনা ছিল না। দিন-রাত শ্রম দিয়েছি শুধু সাংবাদিকতার জন্যই। দৈনিক আজকের কাগজে আলী ইমাম সুমন ভাইয়ের হাত ধরে আমার সাংবাদিকতা শুরু।

এরপর আফরাদ আহমেদ রনি ভাই, কবির হূমায়ুন ভাই, খন্দকার সোহেল ভাইয়ের কাছে সাংবাদিকতা শিখেছি। দিনের পর দিন শ্রম দিয়ে গেছি। যার ফলশ্রুতিতে আজকের আমি। এখনো সাংবাদিকতা পেশাকেই ভালোবাসি। তবে মাঝেমধ্যে এখন গান লিখছি ও সুর করছি। আর আজ আমার জন্মদিন। সবার কাছে দোয়া চাই।’ অভি মঈনুদ্দীনের লেখা ও সুর করা চারটি গান এখন পর্যন্ত প্রকাশিত হয়েছে।

গানগুলো হচ্ছে রুমানা ইমলামের কণ্ঠে ‘যেদিন চলতে চেয়েছিলে তুমি’, ইউসুফ আহমেদ খানের কণ্ঠে ‘আমি চাই তোমাকে’ ও মাহাদিয়ার কণ্ঠে ‘দিনগুনে’। আরও বেশ কিছু গান রয়েছে প্রকাশের অপেক্ষায়।

অভি মঈনুদ্দীনের গ্রামের বাড়ি সুনামগঞ্জের মধ্যনগর বাজারে। মধ্যনগর সরকারী প্রাথমিক বিদ্যালয়, মধ্যনগর বিপি হাইস্কুল, শহীদ প্রি ক্যাডেট কোচিং সেন্টার, সিলেট ক্যাডেট কলেজ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে তার শিক্ষা জীবন সম্পন্ন করেছেন তিনি।

Link copied!