ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

নীরা চরিত্রে মিম

মো. মাসুম বিল্লাহ

মার্চ ১৭, ২০২৩, ১১:৩৫ এএম

নীরা চরিত্রে মিম

গত বছর ‘পরাণ’ ছবি দিয়ে আলোচনার তুঙ্গে ছিলেন চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম। বছর শেষে ‘দামাল’ ছবি ফ্লপ হলেও তার অনবদ্য অভিনয়ে মুগ্ধ হয়েছে দর্শক। চলতি বছরের শুরুটাও দারুণ কিছু দিয়ে শুরু হয়েছে মিমের। কলকাতার সুপারস্টার জিতের বিপরীতে ‘মানুষ’ ছবিতে অভিনয় শুরু করেন। সেট থেকে ফিরেই মিম শুরু করেন ভারতীয় একটি ওটিটি প্ল্যাটফর্মে নতুন ওয়েব সিরিজ ‘মিশন হান্টডাউন’-এর কাজ। শেষও করেছেন।

মিম জানান, সিরিজটিতে তার চরিত্রের নাম ‘নীরা’। ভারতীয় ওটিটি প্ল্যাটফর্মে এবারই সঙ্গে কাজ মিমের। মিম তার চরিত্রের ধারণা দিয়ে আরও বলেন, ‘নীরা’ চরিত্রটি সহজ-সরল একজন মহিলার চরিত্র কিন্তু সে তার ব্যক্তিগত জীবন নিয়ে অনেক জটিলতার মধ্য দিয়ে যায়। আমার মনে হয় দর্শক এই ‘নীরা’ চরিত্রকে খুব এন্টারটেইনিংভাবে খুঁজে পাবেন।

সমপ্রতি মিম তার ফেসবুকে বেশ কিছু ছবি পোস্ট করেছেন। হিজাব পরা ওই ছবিগুলো বেশ কৌতূহলী করেছে অনুসারীদের। মিম জানান, ওটা আমি নয় নীরা। মানে ‘মিশন হান্টডাউন’ এই নীরাকেই দেখতে পাবেন দর্শক। 

অ্যাকশন-থ্রিলারধর্মী এই সিরিজের দুটির গুরুত্বপূর্ণ চরিত্রে আরও অভিনয় করেছেন এফএস নাঈম। ‘মিশন হান্টডাউন’ সিরিজটি যৌথভাবে পরিচালনা করেছেন সানী সানোয়ার ও ফয়সাল আহমেদ। এতে নাঈমের চরিত্রের নাম মাহিদ। গল্পে দেখা যাবে মাহিদের ক্যারিয়ারের একটি কালো অধ্যায়ের সূচনা হয় যখন তার হেফাজতে থাকা এক জঙ্গী দুর্ঘটনাক্রমে নিহত হয়। 

ঘটনাক্রমে এর কিছুদিন পর সেই জঙ্গিকে নীরা নামে এক মহিলা তার নিখোঁজ স্বামী বলে দাবি করে মাহিদের কাছে। এরপর মাহিদ ও নীরা একসঙ্গে এর পেছনের আসল রহস্য খুঁজে বের করতে মিশন শুরু করে। তারা একটি দুর্ধর্ষ জঙ্গি হামলার পরিকল্পনাও জানতে পারে।

Link copied!