ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

মালয়েশিয়াগামী কর্মীদের আবেদন বন্ধ

মো. মাসুম বিল্লাহ

আগস্ট ৬, ২০২২, ০৭:২৮ পিএম

মালয়েশিয়াগামী কর্মীদের আবেদন বন্ধ

মালয়েশিয়ার মানব সম্পদ মন্ত্রণালয় তাদের দেশে বিদেশি কর্মী নিয়োগের জন্য চালু করা পোর্টালের মাধ্যমে অনলাইনে আবেদন করার জন্য যে সেবা চালু করেছে তা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে।

শুক্রবার দেশটির এই মন্ত্রণালয় বলেছে, আগামী ১৫ আগস্ট থেকে ৩১ আগস্ট পর্যন্ত বিদেশি শ্রমিক নিয়োগ আবেদন বন্ধ থাকবে। 

এক বিবৃবিতে মন্ত্রণালয় জানিয়েছে, দেশটিতে কর্মসংস্থান আইন (সংশোধনী)-২০২২ কার্যকর হবে আগামী ১ সেপ্টেম্বর থেকে। এই আইন কার্যকর হওয়ার পর বিদেশি শ্রমিক নিয়োগ প্রক্রিয়া পর্যালোচনা করার সুযোগ পাবে মন্ত্রণালয়। 

শুক্রবার (০৬ আগস্ট) মালয়েশিয়ার বার্তা সংস্থা বারনামার বরাত দিয়ে এই খবর দিয়েছে মালয় মেইল অনলাইন। 

বিবৃতিতে মন্ত্রণালয় বলেছে, বিদেশি শ্রমিকদের জন্য আবেদনের নতুন প্রক্রিয়া আগামী ১ সেপ্টেম্বর শুরু হবে। এই ব্যাপারে শিগগিরই জানানো হবে। তবে যারা ১৪ আগস্ট পর্যন্ত আবেদন করবেন তাদের আবেদন ৩১ আগস্টের মধ্যে নিষ্পত্তি করা হবে।

মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, সবশেষ ৩১ জুলাই একটি রিক্রুটিং এজেন্সিকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর জন্য নিয়োগের অনুমতি দেয়া হয়। ২৪ জুলাই ৪টি রিক্রুটিং এজেন্সিকে নিয়োগের অনুমতি দেয় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। 

এরপর ২৫ জুলাই আরও ৩টি রিক্রুটিং এজেন্সিকে নিয়োগের অনুমতি দেওয়া হয়। এছাড়াও ২৮ জুলাই আরও ৩টি রিক্রুটিং এজেন্সিকে নিয়োগের অনুমতি দেয়া হয়।

এদিকে বারনামার প্রতিবেদনে আরও বলা হয়, গত মার্চে দেশটির সংসদে কর্মসংস্থান (সংশোধনী) আইন-২০২২ পাস হয়। নতুন এই আইনে মাতৃত্বকালীন ছুটি ৬০ দিন থেকে বাড়িয়ে ৯০ দিন করা হয়েছে। 

এ ছাড়া নতুন আইনটিতে অন্তঃসত্ত্বা শ্রমিকদের ছাঁটাইয়ের ক্ষেত্রে বিধিনিষেধ দেওয়া এবং পিতৃত্বকালীন ছুটির বিষয়টিও যুক্ত করা হয়েছে।

 


আমারসংবাদ/টিএইচ

Link copied!