ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

সিলেটে পাখির ধাক্কায় লন্ডনগামী উড়োজাহাজ ক্ষতিগ্রস্ত

সিলেট ব্যুরো

সিলেট ব্যুরো

আগস্ট ১৪, ২০২২, ০৪:১১ পিএম

সিলেটে পাখির ধাক্কায় লন্ডনগামী উড়োজাহাজ ক্ষতিগ্রস্ত

সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় পাখির ধাক্কায় বাংলাদেশ বিমানের একটি উড়োজাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছে। বাংলাদেশ বিমানের ফ্লাইটটি ঢাকা থেকে যাত্রী নিয়ে যুক্তরাজ্যে যাওয়ার জন্য সিলেট বিমানবন্দরে এসেছিল।

রোববার সকাল পৌনে নয়টার দিকে বিমানের ফ্লাইটটি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিমানটি অবতরণের সময় পাখির ধাক্কায় ক্ষতিগ্রস্ত হয়। কিন্তু পাইলট নিরাপদে উড়োজাহাজটি বিমানবন্দরে অবতরণ করিয়ে যাত্রীদের নামান।

ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক হাফিজ আহমেদ জানন, সকাল ৯টা ৪০ মিনিটে ফ্লাইটটির বিমানবন্দর ছেড়ে যুক্তরাজ্যের উদ্দেশে যাত্রা করার কথা ছিল। তবে পাখির আঘাতের কারণে উড়োজাহাজে ত্রুটি দেখা দেয়। পরে ঢাকা থেকে একটি ইঞ্জিনিয়ারিং দল সিলেটে এসে মেরামত কাজ শুরু করেন।

জানা গেছে, বাংলাদেশ বিমানের ফ্লাইটটি ঢাকা থেকে ৮৫ জন যাত্রী নিয়ে সিলেটে আসে। সিলেট থেকে আরও ২১২ জন যাত্রী নিয়ে যুক্তরাজ্যের উদ্দেশে সকাল ৯টা ৪০ মিনিটে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করার কথা ছিল।

আমারসংবাদ/এসএম

Link copied!