ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬
মজুরি ২৫ হাজার করার দাবি

রাজধানীতে গার্মেন্টস শ্রমিকদের বিক্ষোভ

মো. মাসুম বিল্লাহ

সেপ্টেম্বর ১, ২০২২, ১২:৩৩ পিএম

রাজধানীতে গার্মেন্টস শ্রমিকদের বিক্ষোভ

মজুরি বোর্ড গঠন করে গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মজুরি ২৫ হাজার টাকা নির্ধারণ ও জ্বালানি তেলের বর্ধিত দাম প্রত্যাহার করার দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক সংহতি।

বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) সকাল ১০টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে এই বিক্ষোভ সমাবেশ করে সংগঠনটি। 

বিক্ষোভ সমাবেশ চলাকালে তাদের সঙ্গে সংহতি জানিয়ে গার্মেন্টস শ্রমিক অধিকার আন্দোলন নামের একটি সংগঠন বিক্ষোভে অংশ নেয়।

সংগঠনের সহপ্রধান তাছলিমা আক্তার বলেন, প্রধানমন্ত্রী শ্রমিকদের কষ্টের দিকে তাকান। তারা কীভাবে এই স্বল্প বেতনে দিনাতিপাত করে। আবার কিছুদিন পরপর বেতন বন্ধ করে দেওয়া হয়।

জ্বালানির মূল্য বৃদ্ধির ফলে নিত্যপণের দাম বেড়েছে, কিন্তু শ্রমিকদের বেতন বাড়েনি। এছাড়া শ্রমিক এলাকায় সবচেয়ে বেশি লোডশেডিং হয়। ফলে শ্রমিকরা অনেক কষ্টে দিনাতিপাত করছে।

সাধারণ সম্পাদক জুলহাস নাইম বাবু বলেন, শ্রমিকদের শ্রমে দেশের পোশাকশিল্পের উন্নতি হচ্ছে। অথচ শ্রমিকরা সবচেয়ে বেশি শোষিত ও নির্যাতিত। 

তাদের প্রতি এই নির্যাতন বন্ধ করা হোক। অবিলম্বে গার্মেন্টস কর্মীদের বেতন ২৫ হাজার টাকা করুন। বর্তমান বাজারমূল্যে এই দাবি অত্যন্ত যৌক্তিক দাবি।

সংগঠনের সহপ্রধান তাছলিমা আক্তারের সভাপতিত্বে এতে আরো বক্তব্য রাখেন বাবলু হোসেন, জিয়াদুল ইসলাম, শামীম হোসেন, গোলাম মোস্তফা প্রমুখ।

 

টিএইচ

Link copied!