ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

মিরপুরের ৫ ট্রাফিক পুলিশ বক্সে রিকশাচালকদের হামলা

মো. মাসুম বিল্লাহ

অক্টোবর ১৪, ২০২২, ০৩:০০ পিএম

মিরপুরের ৫ ট্রাফিক পুলিশ বক্সে রিকশাচালকদের হামলা

রাজধানীর মিরপুর ও পল্লবী থানা এলাকায় ব্যাটারিচালিত রিকশার বিরুদ্ধে পুলিশের অভিযানে ক্ষুব্ধ হয়ে চালকরা পাঁচটি ট্রাফিক পুলিশ বক্সে ব্যাটারিচালিত রিকশা-অটোরিকশার চালকেরা হামলা চালিয়েছেন। 

এতে এক কনস্টেবল আহত হয়েছেন। পুলিশ বলছে, অভিযানে দুটি ব্যাটারিচালিত রিকশা আটক করার পর এ হামলা হয়।

এ ঘটনায় মিজানুর রহমান নামে এক পুলিশ কনস্টেবল আহত হয়েছেন বলেও জানা গেছে। শুক্রবার (১৪ অক্টোবর) সকাল ১০টার পর এ ঘটনা ঘটে।

এ বিষয়ে মিরপুর ট্রাফিক বিভাগের পল্লবী জোনের সহকারী কমিশনার ইলিয়াস হোসেন বলেন, চালকদের কঠোরভাবে বলা হয়েছে, ব্যাটারিচালিত রিকশা-অটোরিকশা প্রধান সড়কে চালানো যাবে না। কিন্তু তারা এ নিষেধ মানেন না। 

এ কারণে বিভিন্ন দুর্ঘটনাও ঘটছে। এ কারণে প্রধান সড়কে ব্যাটারিচালিত রিকশা-অটোরিকশা চালানো হলে এগুলো আটক করা হয়। এ কারণেই তারা ট্রাফিক বক্সে হামলা চালিয়েছেন। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে বলেও তিনি জানান।

টিএইচ

Link copied!