ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক হলেন অধ্যাপক টিটো মিয়া

মো. মাসুম বিল্লাহ

ডিসেম্বর ২৯, ২০২২, ০৪:৫৬ পিএম

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক হলেন অধ্যাপক টিটো মিয়া

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের ভারপ্রাপ্ত মহাপরিচালক পদে নিয়োগ পেয়েছেন ঢাকা মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. টিটো মিয়া।

বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের উপ-সচিব মোহাম্মদ মোহসীন উদ্দিনের সই করা এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, পুনরাদেশ না দেওয়া পর্যন্ত বিসিএস (স্বাস্থ্য) ক্যাডার/স্বাস্থ্য সার্ভিসের নিম্নবর্ণিত কর্মকর্তাকে তার নামের পাশে বর্ণিত পদ ও কর্মস্থলে বদলি/পদায়ন করা হলো।

এর আগে তিনি মুগদা মেডিকেল কলেজের অধ্যক্ষ এবং মেডিসিন বিভাগের অধ্যাপক হিসেবে দায়িত্বরত ছিলেন। তিনি ২০১৯-২০২৩ মেয়াদে বিসিপিএস’র নির্বাচিত কাউন্সিলর। 

এছাড়া ২০১৫ থেকে ২০১৮ সাল পর্যন্ত ঢাকা মেডিকেল কলেজের শিক্ষক সমিতির সাবেক সভাপতি (ভারপ্রাপ্ত) ও সহ-সভাপতি ছিলেন। পাশাপাশি ২০১৫-২০১৭ সালে মেডিসিন সোসাইটির সাবেক মহাসচিব (স্বাচিপ মনোনীত) ছিলেন। 

টিএইচ

Link copied!