ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

নাস্তা নিয়ে বাকবিতন্ডার জেরে বন্ধুর হাতে বন্ধু খুন

মো. মাসুম বিল্লাহ

মার্চ ১২, ২০২৩, ০৫:৫৫ পিএম

নাস্তা নিয়ে বাকবিতন্ডার জেরে বন্ধুর হাতে বন্ধু খুন

রাজধানীর কামরাঙ্গীরচরে একটি দোকানে নাস্তা নিয়ে বাকবিতন্ডার জেরে বন্ধুর হাতে বন্ধু খুন হয়েছে। আজ রোববার সকাল ১১টার দিকে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, সকাল ১১টার দিকে কামরাঙ্গীরচর থানাধীন হাসান নগর স্বপনের বাড়ির ব্যাচেলর ভাড়াটিয়া মো. অমিত হাসানের সঙ্গে নাস্তা খাওয়া নিয়ে কথা কাটাকাটির জের ধরে রুমমেট মো. ইমন (১৯)  সিমেন্ট তৈরির পাইপ দিয়ে মাথায় আঘাত করে। এতে ঘটনাস্থলেই হাসানের মৃত্যু হয়। হাসানের মৃত্যুর পর ভেতরে লাশ রেখে ঘর তালাবদ্ধ করে রাখে ইমন।

পরবর্তীতে বিষয়টি জানাজানি হলে ব্যবসায়ী চানমিয়ার ভাই সুরুজ মিয়া ৯৯৯ ফোন দিয়ে ইমনকে পুলিশের হাতে তুলে দেয়। পরবর্তীতে হাসানের লাশ কামরাঙ্গীরচর থানায় নিয়ে যাওয়া হয়। এ ঘটনায় ইমনসহ দুইজনকে আটক করা হয়েছে।
এ ঘটনায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Link copied!