ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ০৫ জুন, ২০২৬

২ কোটি টাকার ক্ষতিতে ব্যবসায়ীর আহাজারি

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

এপ্রিল ৪, ২০২৩, ১১:৪৩ এএম

২ কোটি টাকার ক্ষতিতে ব্যবসায়ীর আহাজারি

রোজার ঈদকে টার্গেট করে কদিন আগেই ৭৫ লাখ টাকার মালামাল গোডাউনে মজুত করেছিলেন এক ব্যবসায়ী। বঙ্গবাজারের ভয়াবহ আগুনে তার সাতটি দোকান ও গোডাউনের প্রায় দুই কোটি টাকার কাপড় পুড়ে গেছে। সব হারিয়ে বঙ্গবাজারের মার্কেটের সামনেই আহাজারি করছিলেন ওই ব্যবসায়ী।

বিলাপ করতে করতে তিনি বলেন, ‘ও ভাই, কিছু নাই, সব পুড়ে শেষ হয়ে যাচ্ছে। কয়েকদিন আগে গোডাউনে ৭৫ লাখ টাকার মাল ওঠানো হয়েছে। আমার দুই কোটি টাকার মালামাল পুড়ে ছাই হয়ে যাচ্ছে। গোডাউন, দোকান সব শেষ।’

ওই ব্যবসায়ী জানান, বঙ্গবাজারে তাদের গোডাউন ও সাতটি দোকান রয়েছে। নাম হাসান গার্মেন্টস। কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, ‘আমার ভাইয়ের নাম সাফায়েত। আমার ভাইরে তো খুঁজে পাচ্ছি না।

ও সাফায়েত তুই কই রে ভাই?’

আজ সকাল সোয়া ৬টার দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। পরে পাশের ভবন এনেক্সকো টাওয়ারে ছড়িয়ে পড়েছে। এছাড়া বঙ্গবাজারের সামনের রাস্তায়ও ছড়িয়ে পড়েছে। আগুনে বঙ্গবাজারে টিনশেড মার্কেটটি পুরোটা পুড়ে ছাই হয়ে গেছে।  

আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস, সেনা ও বিমান বাহিনীর অন্তত ৫০টি ইউনিট। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি।

আরএস 

Link copied!