ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ০৫ জুন, ২০২৬

আজ ১২ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

মো. মাসুম বিল্লাহ

সেপ্টেম্বর ৯, ২০২৩, ১১:৩৭ এএম

আজ ১২ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

পাইপলাইন স্থানান্তর কাজের জন্য রাজধানী ও আশপাশের বেশ কিছু এলাকায় আজ শনিবার ১২ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

শুক্রবার (৮ সেপ্টেম্বর) সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড।

এতে বলা হয়েছে, গ্রাহকসহ সংশ্লিষ্ট সবার অবগতির জন্য জানানো যাচ্ছে, সোনারগাঁও- জনপদ রেল ক্রসিং এলাকায় পাইপলাইন স্থানান্তর কাজের জন্য শনিবার (৯ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত মোট ১২ ঘণ্টা সমগ্র উত্তরখান, দক্ষিণখান, উত্তরা ৬ নম্বর সেক্টর ও উত্তরা ৮ নম্বর সেক্টরে বিদ্যমান সকল শ্রেণির গ্রাহকদের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

এ ছাড়া উত্তরা ২ নম্বর সেক্টর ও উত্তরা ৪ নম্বর সেক্টরে গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে বলে উল্লেখ করা হয়েছে বিজ্ঞপ্তিতে। একই সঙ্গে সাময়িক অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে তিতাস কর্তৃপক্ষ।

এইচআর

Link copied!