ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

পিজেএফ’র সভাপতি রানা, সম্পাদক উজ্জ্বল

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

ডিসেম্বর ২১, ২০২৩, ০৮:২৬ পিএম

পিজেএফ’র সভাপতি রানা, সম্পাদক উজ্জ্বল

ঢাকাস্থ পটুয়াখালী জার্নালিস্ট ফোরামের (পিজেএফ) ২০২৪-২৫ কার্যনির্বাহী পরিষদের নতুন কমিটি গঠন করা হয়েছে। ১৩ সদস্য বিশিষ্ট  এ কমিটিতে সভাপতি পদে বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) বিশেষ প্রতিনিধি মো. সহিদুল ইসলাম রানা ও সাধারণ সম্পাদক পদে আরটিভির সহকারী বার্তা সম্পাদক সাইখুল ইসলাম উজ্জ্বলকে নির্বাচিত করা হয়।

বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) দুপুরে রাজধানীর নয়াপল্টনস্থ পল্টন টাওয়ারের ইআরএফ মিলানায়তনে দ্বি-বার্ষিক সাধারণ সভা শেষে সংগঠনের উপদেষ্টা ও প্রধান নির্বাচন কমিশনার ড. এসএমএ জাফর বাদশা এ কমিটি ঘোষণা করেন।

এসময় নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করেন সংগঠনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা হাবিবুল্লাহ রানা এবং উপদেষ্টা আকন আব্দুল মান্নান।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন— সহ-সভাপতি গাজী আব্দুল হাদী (ইত্তেফাক),  যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম (এটিএন নিউজ), অর্থ সম্পাদক গনেশ চন্দ্র হাওলাদার (দর্পণ প্রতিদিন), সাংগঠনিক সম্পাদক শামসুল হক মোহাম্মদ মিরাজ (কালের কণ্ঠ), দপ্তর সম্পাদক তাইমুন ইসলাম রায়হান (আরটিভি), প্রচার-প্রকাশনা ও সাংস্কৃতিক সম্পাদক মো. শহীদ রানা (উত্তর-দক্ষিণ)।

এছাড়াও কমিটিতে কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছেন- হরলাল রায় সাগর (দৈনিক জনতা), জাওহার ইকবাল খান (ভোরের পাতা), মো. মিজানুর রহমান (আজকালের কণ্ঠ), মো. জহির উদ্দিন বাবর (বাসস), পদাধিকার বলে রুহুল আমিন রাসেল (বাংলাদেশ প্রতিদিন)।

এর আগে অনুষ্ঠিত দ্বি-বার্ষিক সাধারণ সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মো. সহিদুল ইসলাম রানা এবং সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক রুহুল আমিন রাসেল।

সভায় সদস্যদের কণ্ঠভোটে সাধারণ সম্পাদক ও অর্থ সম্পাদকের প্রতিবেদন পাশ হয়।

আরএস

Link copied!