ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

বাংলাদেশের স্থানিক পরিকল্পনা ও টেকসই উন্নয়নে বিআইপি‍‍`র সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

জানুয়ারি ২৭, ২০২৪, ০৫:০১ পিএম

বাংলাদেশের স্থানিক পরিকল্পনা ও টেকসই উন্নয়নে বিআইপি‍‍`র সংবাদ সম্মেলন

বাংলাদেশ ইনস্টিটিউট অফ প্লানার্স এর আয়োজনে "বাংলাদেশ স্থানিক পরিকল্পনা ও টেকসই উন্নয়ন চ্যালেঞ্জ ও করনীয়" বিষয়ক সংবাদ সম্মেলন আয়োজন করে সংস্থাটি।

শনিবার (২৭ জানুয়ারি) বাংলাদেশ ইনস্টিটিউট অফ প্লানার্স এর মূলভবনের সম্মেলন কক্ষে এই সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, বাংলাদেশ সরকার ইতোমধ্যে "আমারে গ্রাম-আমার শহর ও স্থানীয় সরকার ও জনগণের ক্ষমতায়ন" প্রকল্প হাতে নিয়েছে। কিন্তু এখনো পর্যন্ত তা বাস্তবায়িত হয়নি। প্রতিটি গ্রামের মধ্যে শহরের মতো সুযোগ সুবিধা নিশ্চিত করার কথা থাকলেও তার কোন কাজই বাস্তবায়িত হয়নি। বরং অপরিকল্পতা কার্যক্রমের ফলে গ্রাম অঞ্চলে মানুষের ভোগান্তির সৃষ্টি হচ্ছে। কিছু কিছু ক্ষেত্রে পরিকল্পনাহীন শিল্পায়নের ফলে মানুষের উপকারের ফলে আরো বেশি ভোগান্তি সৃষ্টি হচ্ছে।

তারা বলেন, সমৃদ্ধ দেশ করার লক্ষ্যে এবং পরিকল্পনা পেশার বিবেচনা নিয়ে ইনস্টিটিউট ইনস্টিটিউট অফ প্লানার্স বাংলাদেশের জন্য স্থানিক পরিকল্পনা কাঠামো প্রণয়ন করেছে। বিআইপি কর্তৃক প্রণীত এই স্থানিক পরিকল্পনা কাঠামো পরিকল্পনা ২০৪১, বদ্বীপ পরিকল্পনা ২১০০ সহ দেশের জাতীয় পরিকল্পনা ও নীতিতে পরিকল্পনায় যথাযথ অনুশীল ও প্রয়োগ নিশ্চত করতে কর্যকর উদ্যোগ গ্রহণ করা দরকার।

তার আরো বলেন, যে সকল পরিকল্পনা ইতোমধ্যে তৈরি হয়েছে তা দ্রুত গ্যাজেট প্রকাশ করা দরকার। যে সকল শহরে মহা পরিকল্পনা এখনো প্রস্তুত করা হয়নি দ্রুত সম্পন্ন করে গ্যাজেট আকারে প্রকাশ করা দরকার

বাংলাদেশ ইনস্টিটিউট অব প্লানার্স এর সাধারণ সম্পাদকের মেহেদী আহসানের উপস্থাপনায় আরও উপস্থিত ছিলেন পরিকল্পনাবিদ আবু নাঈম সোহাগ, পরিকল্পনাবিদ সৈয়দ শাহরিয়ার আমিন, পরিকল্পনাবিদ ফাহিম আবেদীন, পরিকল্পনাবিদ তামান্না বিনতে রহমান, পরিকল্পনাবিদ হোসনে আরা।

আরএস

Link copied!