ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

গুলশানে ফায়ার ড্রিল শীর্ষক প্রশিক্ষণ

পূর্বাচল প্রতিনিধি

পূর্বাচল প্রতিনিধি

জানুয়ারি ২৭, ২০২৪, ০৬:৩৬ পিএম

গুলশানে ফায়ার ড্রিল শীর্ষক প্রশিক্ষণ
ছবি: আমার সংবাদ

রাজধানী ঢাকার গুলশান এলাকায় সেবা অগ্নি নির্বাপণ, জরুরি উদ্ধার ও প্রাথমিক চিকিৎসা বিষয়ক প্রশিক্ষণ দিয়েছে ফায়ার সার্ভিস। শনিবার (২৭ জানুয়ারি) বেলা ১২ টার দিকে গুলশান-২ এলাকার ৯২ রোডের জলছবি টাওয়ার ভবনে ফায়ার সেফটি ট্রেনিং অ্যান্ড ফায়ার ড্রিল’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স’র উদ্যোগে বারিধারার সিনিয়র স্টেশন অফিসার সৈয়দ মনিরুল ইসলামের নেতৃত্বে জলছবি টাওয়ারের কর্মকর্তা কর্মচারি ও সাধারণ জনগণের উপস্থিতিতে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

বিদ্যুৎ, গ্যাস সিলিন্ডার ও নানান মাধ্যম থেকে সৃষ্ট অগ্নিকাণ্ড নির্বাপনের বিভিন্ন কৌশল ও অগ্নিদুর্ঘটনা প্রতিরোধে করণীয় বিষয়গুলো সম্পর্কে কর্মশালায় হাতে কলমে প্রদর্শনী করা হয়।

প্রশিক্ষণে জলছবি ডেভেলপমেন্টস’র সিইও প্রকৌশলী মো. মাহবুবুর রহমান উপস্থিত সকলকে অগ্নিনির্বাপণ ব্যবস্থা সম্বন্ধে  সম্যক জ্ঞান অর্জন ও তার ব্যবহারিক প্রয়োগে সত:স্ফূর্ত ভাবে সক্রিয় থাকতে অনুরোধ করেন।

তিনি আরও বলেন, প্রতি ফ্লোর হতে একজন করে ফায়ার-মার্শাল-নিয়োগ করেন যাতে যে কোন দুর্ঘটনা বা অগ্নিকাণ্ড ঘটলে তারা উপযুক্ত দক্ষ  লিডার হিসেবে অগ্নি নির্বাপনের জন্য সফল প্রাথমিক ব্যবস্থা গ্রহণ করে সকলকে নির্ভয়ে  নিরাপদ স্থানে নিয়ে যেতে পারেন।

ফায়ার সার্ভিস কর্মকর্তা আমার সংবাদকে জানান, মানুষের  আগুন  নির্বাপণ, সম্পর্কে জ্ঞান থাকলে জরুরি অবস্থায় আগুন থেকে বাঁচা এবং বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পাওয়া সম্ভব আমাদের এমন প্রশিক্ষণ কর্মসূচী নিয়মিত চলবে।

এসময় উপস্থিত ছিলেন, জলছবি টাওয়ারে অবস্থিতি অফিস আইপিএল ইন্টারনেশনাল বিডির ব্যবস্থাপনা পরিচালক সাহেদ সরকার, তালহা বিন মোর্শেদ, জামিল আল ফাহাদ, শীতল বণিক ও সেতু তোপদার প্রমুখ।

এআরএস

Link copied!