ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

২১ তম আন্তর্জাতিক ইয়ার্ন অ্যান্ড ফেব্রিক প্রদর্শনী শুরু

নিজস্ব প্রতিবেদক:

নিজস্ব প্রতিবেদক:

ফেব্রুয়ারি ১৯, ২০২৪, ০৩:০৯ পিএম

২১ তম আন্তর্জাতিক ইয়ার্ন অ্যান্ড ফেব্রিক প্রদর্শনী শুরু

২১ তম আন্তর্জাতিক ‘ইয়ার্ন অ্যান্ড ফেব্রিক শো’ শীতকালীন প্রদর্শনী শুরু হচ্ছে। আগামী ৬ মার্চ  (বুধবার) চলবে ৯ মার্চ (শনিবার) পর্যন্ত। চারদিন ব্যাপী এ প্রর্দশনী রাজধানীর  ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) অনুষ্ঠিত হবে।
রোববার (১৯ ফেব্রুয়ারি ) জাতীয় প্রেসক্লাব জহুর হোসেন চৌধুরী হলে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।  
আন্তর্জাতিক আয়োজক সংস্থা সেমস-গ্লোবাল ইউএসএ ও সিসিপিআইটি টেক্স চায়না যৌথভাবে এ প্রদর্শনীর আয়োজন করবে।

সেমস গ্লোবাল ইউএসএ প্রেসিডেন্ট মেহেরুন এন ইসলাম বলেন, বাংলাদেশ , মরক্কো, থাইল্যান্ড, শ্রীলঙ্কা, ব্রাজিলসহ বিশ্বের ১৫ টিরও অধিক দেশের ৫৫০ টির বেশি বুথ এবং ৪১০ টি প্রতিষ্ঠান এ আন্তর্জাতিক প্রর্দশনীতে অংশগ্রহণ করবে।

মেহেরুন এন ইসলাম বলেন, প্রর্দশনীটি গার্মেন্টস ইন্ডাস্ট্রির ভোক্তা, উদ্যোক্তা, আমদানিকারক ও সরবরাহকারী সবার জন্য ওয়ান স্টপ প্লাটফর্ম হিসেবে কাজ করবে। এ প্রর্দশনী দেশের গার্মেন্টস শিল্পের চাহিদা পূরণে সহায়ক ভূমিকা পালন করবে।  
প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত এ মেলা চলবে।

উদ্‌বোধনী অনুষ্ঠানে প্রাধান অতিথি থাকবেন বস্ত্র ও পাট  মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, এমপি ।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন- সেমস গ্লোবাল-ইউএসএ চিফ কনসালটেন্ট জাবেদ আহমেদ,ইন্টারন্যাশনাল মার্কেটিং ডিরেক্টর অভিষেক দাস, ডিজিএম মাহমুদ রিয়াদ হাসান প্রমুখ।

বিআরইউ

Link copied!