ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

শীর্ষ সন্ত্রাসী ব্লেড মন্টু বাহিনীর ১৬ সদস্য গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

মার্চ ১, ২০২৪, ০৮:৩৮ পিএম

শীর্ষ সন্ত্রাসী ব্লেড মন্টু বাহিনীর ১৬ সদস্য গ্রেপ্তার

রাজধানীর তেজগাঁওয়ের শীর্ষ সন্ত্রাসী মন্টু প্রকাশ ব্লেড মন্টু বাহিনীর ১৬ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার সাঁড়াশি অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন এ তথ্য নিশ্চিত করেন।

এ সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয় বিভিন্ন মাদক।

গ্রেপ্তারকৃতরা হলেন- মো. নজরুল ইসলাম (৫৩), মো. রফিক (৩০), মো. সুরুজ মিয়া (৩১), মো. আমির হোসেন (৫৫), মো. হারুন মিয়া (৪৩), মো. মনির হোসেন (২৫), মো. রুবেল কাজী (২৭), মো. কিরণ মিয়া (৪৫), মো. রুহুল আমিন (২০), মো. হালিম (৪০), মো. বেলাল হোসেন (৪৫), মো. সিফাত হোসেন (১৮),  মো. গোলাম মোস্তফা (২৪),  মো. জামাল হোসেন (৩৫) এবং মো. আলম মিয়া (৫৪)।

জানা যায়, তারা ব্লেড মন্টুর হয়ে বিভিন্ন এলাকায় মাদক সরবরাহ করতেন। তাদের প্রায় প্রত্যেকের বিরুদ্ধে বিভিন্ন থানায় মামলা রয়েছে। এর আগেও তাদের অনেকেই গ্রেপ্তার হলেও ব্লেড মন্টু তাদের জামিন করিয়ে নেন।  

গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার তেজগাঁওয়ের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। ব্লেড মন্টুকে গ্রেপ্তারে বিভিন্ন স্থানে অভিযান চালালেও তাকে পাওয়া যায়নি।

প্রসঙ্গত, ব্লেড মন্টু তেজগাঁওয়ের শীর্ষ সন্ত্রাসী। তার বিরুদ্ধে অস্ত্র, মাদকসহ বিভিন্ন থানায় অন্তত ৩০টি মামলা রয়েছে।

মাসুম/ইএইচ

Link copied!