ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

রাজধানীর এক ভবনের ১২ রেস্তোরাঁকে সিলগালা

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

মার্চ ৪, ২০২৪, ০৩:৫২ পিএম

রাজধানীর এক ভবনের ১২ রেস্তোরাঁকে সিলগালা

রাজধানীর ধানমন্ডিতে সাত মসজিদ সড়কে গাওসিয়া টুইন পিক ভবনের ১২টি রেস্তোরাঁ সিলগালা করেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। তবে এই সময় ম্যানেজার বা মালিক উপস্থিত না থাকায় ওই ভবনের দশ তলা পর্যন্ত কোনো রেস্তোরাঁকে জরিমানা করতে পারেনি রাজউক। ভবনটি বাণিজ্যিক ব্যবহারের জন্য ডিজাইন করা হলেও, সেখানে অনুমোদন ছাড়া রেস্তোরাঁ পরিচালনার কারণে সেগুলো সিলগালা করা হয়।

সোমবার (৪ মার্চ) রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) কর্মকর্তা তাজিনা সারোয়ারের নেতৃত্বে রাজউকের দল ওই ভবনে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালানো হয়।

রাজউকের পরিচালক (জোন-৩) উপসচিব তাজিনা সারোয়ার গণমাধ্যমকে বলেন, অফিসের অনুমোদন নিয়ে গাউসিয়া টুইন পিক এখন রেস্টুরেন্টের ভবন হিসাবে ব্যবহার করছে। এর ফলে যে কোন সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা।

গত বৃহস্পতিবার রাজধানীর বেইলি রোডের একটি ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৪৬ জন নিহত হওয়ার ঘটনার পর গাউসিয়া টুইন পিক ভবনের ঝুঁকি নিয়ে কথা উল্লেখ করে সেখানে কাউকে না যাওয়ার অনুরোধ করেন ভবনটির স্থপতি মুস্তাফা খালিদ পলাশ।

ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত ওই ভবনের নবম তলার ‍‍`স্পাইস অ্যান্ড হার্বস‍‍` রেস্তোরাঁকে ২ লাখ টাকা জরিমানা করে এবং ভবনের ছাদে ‍‍`রেট্রো লাইফ কিচেন‍‍` রেস্তোরাঁ উচ্ছেদ করে।

এইচআর

Link copied!