নিজস্ব প্রতিবেদক
মার্চ ৫, ২০২৪, ০৮:৩০ পিএম
ভলান্টারি অর্গানাইজেশন স্পিড এর উদ্যোগে কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত হলো ফায়ার সেফটি সচেতনতা প্রোগ্রাম।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটিত প্রতিষ্ঠাতা সভাপতি ড. রিপন হোড় ৷ আরও উপস্থিত ছিলেন বর্তমান সাধারণ সম্পাদক নিবিড় আশিক, প্রান্তি সাহা (মিডিয়া ম্যানেজার), রূপন্তী, শুভ, দীপন ঢালী।
অনুষ্ঠানটি বিকেল চারটায় কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সাধারণ মানুষের মধ্যে বিভিন্ন সর্তক বার্তা প্রচার করা হয়।
আরএস