ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬
‘মেসেজ টু কমিশনার’-এ বার্তা

রাজধানীর সেই ৭০০ গ্যাস সিলিন্ডার জব্দ, আটক-১

নিজস্ব প্রতিবেদক:

নিজস্ব প্রতিবেদক:

মার্চ ১২, ২০২৪, ০২:৫২ পিএম

রাজধানীর সেই ৭০০ গ্যাস সিলিন্ডার জব্দ, আটক-১

রাজধানীর মিরপুরের বাগানবাড়ি সড়কে বিপুল সংখ্যক গ্যাস সিলিন্ডার রাখায় বড় ধরনের ঝুঁকি এড়াতে স্থানীয় লোকজন ছবি তুলে ‘মেসেজ টু কমিশনার’ (এম২সি)-এ জানান।

পরে সোমবার রাতে কাফরুল থানা পুলিশ সেখানে অভিযান চালায়। এ সময় জব্দ করা হয়েছে সাতশ গ্যাস সিলিন্ডার। এ ঘটনার সঙ্গে জড়িত বিল্লাল হোসেন আকন্দ নামে একজনকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (১২ মার্চ) সকালে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিকেশন্স বিভাগ থেকে এ তথ্য জানানো হয়। বলা হয়-

সোমবার রাতে মিরপুর-১৩ এপেক্স গার্মেন্টসের ২ ইউনিটের মাঝখানে বাগানবাড়ি নামক রোডে অভিযান পরিচালনা করে রাস্তা দখল করে রাখা সাত শতাধিক গ্যাস সিলিন্ডার রাখার দায়ে বিল্লাল হোসেন আকন্দ নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। সরিয়ে ফেলা হয় সিলিন্ডারগুলো।

ডিএমপি কমিশনার হাবিবুর রহমান ‘ম্যাসেজ টু কমিশনার’ (এম২সি) চালুর পর অনেকে সেখানে বিভিন্ন সমস্যা, অভিযোগ, ইন্টেলিজেন্স, মতামত জানাতে পারেন। এতে নাগরিকরা দ্রুত ও স্মার্ট পুলিশি সেবা পাচ্ছেন।

যে নম্বরে সেবা মিলবে:

গত অক্টোবরে দায়িত্ব নেওয়ার পর ডিএমপি কমিশনার হাবিবুর রহমান ‘মেসেজ টু কমিশনার’ সেবা চালু করেন। এজন্য দুটি মোবাইল নম্বর রাখা হয়েছে, যা সরাসরি কমিশনারের অফিস থেকে নিয়ন্ত্রিত হয়। যেকোনোভাবে এই দুই নম্বরে নগরবাসী তাদের সমস্যা মতামত জানাতে পারবেন। 

নম্বরগুলো হলো- ০১৩২০-২০২০২০ ও ০১৩২০-১০১০১০। এই নম্বরে মেসেজ কিংবা হোয়াটস অ্যাপ করলে ফিরতি মেসেজ দিয়ে সেটা নিশ্চিত করা হয়। তারপরই সমস্যা সমাধানে কাজ শুরু করে পুলিশ।

বিআরইউ

Link copied!