ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

পূর্বাচলে অটোচালককে হত্যা, গ্রেপ্তার ৩

পূর্বাচল প্রতিনিধি

পূর্বাচল প্রতিনিধি

এপ্রিল ৬, ২০২৪, ০৯:৩৯ পিএম

পূর্বাচলে অটোচালককে হত্যা, গ্রেপ্তার ৩

রাজধানী ঢাকার পূর্বাচল উপশহরের ১৯নং সেক্টরের হ্যালিপ্যাড চত্বর সংলগ্ন একটি ড্রেন থেকে সাকিব (১৩) নামে এক অটোচালকের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।

নিহত সাকিব ঢাকার দক্ষিণখানের আশকোনা এলাকার আশ্রম আলীর ছেলে।

শনিবার পূর্বাচল উপশহরের ১৯নং সেক্টরে ব্রিজের পাশের একটি ড্রেন থেকে এ লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় ঘাতক কিশোর গ্যাং সদস্য রাকিব হোসেনসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

নিহতের বোন জামাতা রুবেল হোসেন জানান, সাকিব খিলখেত থেকে পূর্বাচল এরিয়াতে অটোরিকশা চালাতেন। প্রতিদিনের ন্যায় শুক্রবার সকালে অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হয়ে পড়ে আর বাড়ি ফিরেনি। আশেপাশের বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজির পর তার কোন খোঁজ না পেয়ে। শনিবার সকালে রূপগঞ্জ থানায় যাওয়ার পথে কাঞ্চন ব্রিজের নিচে তাদের ছিনতাই হওয়া অটো রিকশাটি দেখতে পেয়ে স্থানীয়দের সহযোগিতায় অটোতে থাকা তিনজনকে আটক করে দক্ষিণখান নিয়ে গেলে ঘটনার সত্যতা স্বীকার করে ঘাতক কিশোর গ্যাং সদস্যরা।

পরে ৯৯৯ এ ফোন করে প্রশাসনের হাতে আসামিদের তুলে দেয়া হয়। পরিবার সূত্রে জানা যায় ঘাতক কিশোর গ্যাং সদস্যরা নিহত সাকিবের পূর্ব পরিচিত ছিল।

এ বিষয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দীপক চন্দ্র সাহা জানান, দুর্বৃত্তরা সাকিবকে শ্বাসরোধ করে হত্যা করে তার অটোরিকশাটি ছিনিয়ে নিয়ে গেছে বলে ধারণা করা হচ্ছে।

এ ঘটনায় রাকিব হোসেনসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এ ঘটনায় আরো যারা জড়িত তাদের গ্রেপ্তারে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী। নিহতের লাশ নারায়ণগঞ্জ মর্গে পাঠানো হয়েছে।

ইএইচ

Link copied!