ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

মুগদায় ভাঙা হচ্ছে সড়কের পাশের দোকানপাট

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

এপ্রিল ২১, ২০২৪, ০৩:৩৮ পিএম

মুগদায় ভাঙা হচ্ছে সড়কের পাশের দোকানপাট

দীর্ঘদিন যানজটের কবলে থাকা মুগদা থেকে মান্ডা যাওয়ার সড়ক বড় করার লক্ষ্যে দুই পাশের দোকানপাট ভেঙে দেওয়া হচ্ছে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এবং রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) যৌথ উদ্যোগে এটি করা হচ্ছে।

রোববার (২১ এপ্রিল) মুগদা-মান্ডা ব্রিজ থেকে মুগদার দিকের সড়কে এ অভিযান পরিচালিত হচ্ছে।

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সম্পত্তি বিভাগের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, দীর্ঘদিন ধরে সড়ক সংকীর্ণ অবস্থায় ছিল, ফলে দিনরাত সবসময়ই দীর্ঘ যানজট লেগে থাকত। রাস্তাকে বড় করার স্বার্থে রাস্তার দুই পাশের দোকানগুলোর কিছু অংশ ভেঙে দেওয়া হচ্ছে। কর্পোরেশনের এ অভিযানে সহযোগিতা করছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ। এসব দোকান মালিকদের একাধিকবার এ বিষয়ে জানানো হয়েছে, বলা হয়েছে। এরপরে আমরা অভিযান শুরু করেছি। আজকের অভিযান মান্ডা ব্রিজ থেকে মুগদা প্রধান সড়কের দিকে রাস্তার দুপাশে পরিচালিত হবে।

এদিকে অভিযান শুরুর পরই সামনের দিকের দোকানগুলো নিজ উদ্যোগকে মালামাল সরিয়ে রাস্তার মধ্যে থাকা অংশগুলো ভেঙে নিচ্ছেন নিজেরাই।

অন্যদিকে ক্ষতিপূরণ ছাড়া দোকানগুলোর না ভাঙতে গতকাল সংবাদ সম্মেলন করেছিল এলাকাবাসীরা। সংবাদ সম্মেলনে তারা বলেন, মুগদা এলাকার প্রধান সড়কের দুই পাশের স্থায়ী বাসিন্দা হিসেবে নিজস্ব জমিতে আমাদের পূর্বপুরুষরা এবং আমরা রাজউকের অনুমোদন নিয়ে বাড়িঘর নির্মাণ করে বসবাস করে আসছি। মুগদা প্রধান সড়কটি সর্বশেষ ঢাকা সিটি জরিপ অনুযায়ী ৩০ ফুট প্রশস্ত। সম্প্রতি রাজউকের নোটিশের মাধ্যমে জানতে পারি এ সড়ক এটি ৫০ ফুট বা ৬০ ফুট প্রশস্ত করা হবে। নকশা চেয়ে রাজউক থেকে আমাদের অনেককে নোটিশ দেওয়া হয়েছে। আবার অনেকে নোটিশ পায়নি।

রাজউকের লোকজন জানিয়েছে, আমাদের জায়গাসহ বাড়িঘর শিগগিরই ভেঙে ফেলে সড়ক নির্মাণ করবে। কিন্তু তারা জমিগুলো এখনো আইনিভাবে অধিগ্রহণ করেনি। তাদের পক্ষ থেকে আমাদের জমি কী পরিমাণ অধিগ্রহণ করা হবে তা-ও জানায়নি বা জমি বা জমির ওপর স্থাপিত বিল্ডিং বা বাড়ির ক্ষতিপূরণ কী দেওয়া হবে তা-ও জানায়নি। এরই মধ্যে গত বৃহস্পতিবার এলাকায় প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করা হয়েছে আজ (রোববার) সড়কের আশপাশের সব স্থাপনা ভেঙে ফেলা হবে।

আরএস

Link copied!