ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

বগুড়া জার্নালিস্ট ফোরামের সভাপতি তুহিন, সম্পাদক হাবিব

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

এপ্রিল ২৬, ২০২৪, ০৬:৫০ পিএম

বগুড়া জার্নালিস্ট ফোরামের সভাপতি তুহিন, সম্পাদক হাবিব

ঢাকায় কর্মরত বগুড়ার সাংবাদিকদের সংগঠন বগুড়া জার্নালিস্ট ফোরামের দুই বছরের জন্য নতুন কমিটি (২০২৪-২০২৬) গঠন করা হয়েছে।

শুক্রবার রাজধানীর একটি হোটেলে সংগঠনের সাবেক সভাপতি ফেরদৌস মামুনের সভাপতিত্বে এক অনুষ্ঠান আয়োজিত হয়েছে।

এতে স্বাগত বক্তব্য দেন- ফোরামের উপদেষ্টা রানা হাসান (কালবেলা) ও ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি সাইফুল ইসলাম (বৈশাখী টিভি)।

আরও বক্তব্য দেন- উপদেষ্টা উত্তম চক্রবর্তী (জনকণ্ঠ)।

অনুষ্ঠানের শুরুতেই সিনিয়র উপদেষ্টা প্রয়াত বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আহমেদ অটলের মৃত্যুতে এক মিনিট নিরাবতা পালন করা হয়। এরপর নবগঠিত কমিটির সদস্যদের নাম ঘোষণা করেন রানা হাসান। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন সাবেক সাধারণ সম্পাদক সুমন প্রামাণিক।

নবগঠিত কমিটির সদস্যরা হলেন- সভাপতি এহসান পারভেজ তুহিন (সংবাদ প্রতিদিন), সহ-সভাপতি প্রতীক এজাজ (দেশ রুপান্তর), সুমন প্রমানিক (দৈনিক নাগরিক সংবাদ), সাধারণ সম্পাদক মো. হাবিবুর রহমান (৭১ টিভি), যুগ্ম সম্পাদক শাওন মাহফুজ (এনটিএন নিউজ), শামীমা আক্তার (দীপ্ত টিভি)।

সাংগঠনিক সম্পাদক ফয়সাল তিতুমীর (বিবিসি বাংলা), অর্থ সম্পাদক বেলাল হোসেন (আমার সংবাদ), শিক্ষা ও সংস্কৃতি অপূর্ব রুবেল (কালের কণ্ঠ), প্রচার ও প্রকাশনা আহমেদ জুয়েল (বাংলা নিউজ), নারী বিষয়ক সম্পাদক বাবলী ইয়াসমিন (এটিএন নিউজ), দপ্তর মামুনুর রশীদ (জনকণ্ঠ), ক্রীড়া সম্পাদক হুমায়ন কবীর রোজ (এখন টিভি), সমাজ কল্যাণ সম্পাদক রেজাউল করিম (বিজনেস স্ট্যার্ন্ডাট)।

নির্বাহী সদস্য ১ ফেরদৌস মামুন (গ্লোবাল টিভি), ২ রাশেদ মেহেদী, ৩ আসিফ ইকবাল (মানবকণ্ঠ), ৪ মাহমুদ শাওন (দীপ্ত টিভি), ৫ সাদিয়া কানিজ লিজা (আরটিভি), ৬ সাকিবুর রহমান (আরটিভি) ও ৭ মাজহারুল মিঠু (ইনডিপেন্ডেন্ট টিভি)।

বেলাল/ইএইচ

Link copied!