ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

ঢাকায় তীব্র গরমে রিকশাচালকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

এপ্রিল ২৭, ২০২৪, ০৩:০০ পিএম

ঢাকায় তীব্র গরমে রিকশাচালকের মৃত্যু

তীব্র গরমে অসুস্থ হয়ে আব্দুস সালাম (৫৫) নামে এক রিকশাচালকের মৃত্যু হয়েছে। শনিবার (২৭ এপ্রিল) সকাল ১০টার দিকে রাজধানীর দোয়েল চত্বরের সামনে ঘটে এ ঘটনা।

নিহতের ভাই মো. সাগর বলেন, সকালে অতিরিক্ত গরমে অসুস্থ হয়ে রাস্তায় পড়ে যান আব্দুস সালাম। পরে পথচারীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের গ্রামের বাড়ি টাঙ্গাইলের নন্দবালা গ্রামে। তিনি ঢাকার মানিক নগর কুমিল্লাপট্টি এলাকায় থাকতেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি জানানো হয়েছে সংশ্লিষ্ট থানাকে।

আরএস

Link copied!