নিজস্ব প্রতিবেদক:
মে ১৫, ২০২৪, ০৩:৪০ পিএম
‘আমি নারী আমি সম্পূর্ণা’ স্লোগানকে সামনে রেখে ‘সম্পূর্ণা বাংলাদেশ’-এর উদ্যোগে সফল নারীদের দ্বিতীয় ‘গ্রীন-ই সম্পূর্ণা অ্যাওয়ার্ড-২০২৪’ প্রদান করা হয়।
দেশ ও দেশের বাইরে নানা ক্ষেত্রে যে সকল নারীরা অবদান রাখছেন তাদের নিয়েই এই আয়োজন। তাদের অসামান্য অবদানের কারণে দেশ সামনের দিকে এগিয়ে যাচ্ছে দ্রুতগতিতে। নারীরা সব সেক্টরে এখন বিরাজমান-রাজনীতি, তারকা, উদ্যোক্তা, ডাক্তার, ইঞ্জিনিয়ার, বিজ্ঞানী, সাংবাদিক ও প্রশাসনিক কর্মকর্তাসহ নানা পেশায় অবদান রেখে চলেছেন।
তাদের মধ্য থেকে বিভিন্ন সেক্টরে সফল নারীদের এই অ্যাওয়ার্ড প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খ্যাতিমান কথাসাহিত্যিক লেখিকা সেলিনা হোসেন। অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন চিত্রনায়িকা রোজিনা।
রোববার (১২ মে) শিল্পকলা একাডেমির জাতীয় সঙ্গীত ও নৃত্যকলা অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রে সফল নারীদের হাতে এই সম্মাননা তুলে দেয়া হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সম্পূর্ণা বাংলাদেশ-এর সভাপতি স্বর্ণলতা দেবনাথ। শুভেচ্ছা জ্ঞাপন করেন সুব্রত দে, প্রতিষ্ঠাতা সম্পূর্ণা বাংলাদেশ এবং ধন্যবাদ জ্ঞাপন করেন তাহমিনা আহমেদ রোজি, সাধারণ সম্পাদক সম্পূর্ণা বাংলাদেশ।
অনুষ্ঠানে সম্পূর্ণা অ্যাওয়ার্ড-২০২৪-এ ভূষিত হন মিলি বাসার (আজীবন সম্মাননা) নাজিবা বাসার (সাংবাদিকতা), শান্তা জাহান (উপস্থাপনা), জ্যোতিকা জ্যোতি (অভিনেত্রী), কর্ণিয়া (সঙ্গীত শিল্পী), ডা. মালিহা রশিদ (ডাক্তার), শাহরিয়ার দেলোয়ার (সাবেক সচিব), শবনম ফারিয়া (অভিনেত্রী), অনিমা রায় (রবীন্দ্র সঙ্গীত শিল্প), জাহানারা আলম (খেলোয়াড়), কাকলী সাহা (রন্ধনশিল্প) ও লিখন রউফ (শিক্ষকতা)।
বিআরইউ